শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَمَرَ
أَمَرَ - শব্দের অর্থ: নির্দেশ দিয়েছেন
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২৭ - أَمَرَ (নির্দেশ দিয়েছেন)
যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ঐ সব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে… - সূরা আল-বাকারাহ ২:৪৪ - أَتَأْمُرُونَ (তোমরা নির্দেশ দিচ্ছ কি)
তোমরা কি লোকদেরকে সৎ কাজে আদেশ করছ এবং তোমাদের নিজেদের সম্বন্ধে বিস্মৃত হচ্ছ? অথচ তোমরা গ্রন্থ পাঠ কর; তাহলে কি তোমরা হৃদয়ঙ্গম করছনা? - সূরা আল-বাকারাহ ২:৬৭ - يَأْمُرُكُمْ (তোমাদের নির্দেশ দিচ্ছেন)
এবং যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিলঃ নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে, তোমরা একটি গরু যবাহ কর। তারা বলেছিলঃ তুমি কি আমাদেরকে উপহাস করছ? সে বলেছিলঃ আমি আল্লাহর… - সূরা আল-বাকারাহ ২:৬৮ - تُؤْمَرُونَ (তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে'')
তারা বলেছিলঃ তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা কর যে, তিনি আমাদেরকে যেন ওটা কি কি গুণ বিশিষ্ট হওয়া দরকার তা বলে দেন। সে বলেছিলঃ তিনি বলেছেন যে, নিশ্চয়ই সেই গরু… - সূরা আল-বাকারাহ ২:৯৩ - يَأْمُرُكُم (তোমাদের নির্দেশ দেয়)
এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তূর পর্বত সমুচ্চ করেছিলাম এবং বলেছিলাম যে, আমি যা প্রদান করলাম তা দৃঢ়রূপে ধারণ কর এবং শ্রবণ কর। তারা বলেছিল… - সূরা আল-বাকারাহ ২:১৬৯ - يَأْمُرُكُم (তোমাদেরকে নির্দেশ দেয় সে)
সে এতদ্ব্যতীত তোমাদেরকে আদেশ করে শাইতানী ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যা জাননা তা বলতে। - সূরা আল-বাকারাহ ২:২২২ - أَمَرَكُمُ (তোমাদেরকে নির্দেশ দিয়েছেন)
এবং তারা তোমাকে (স্ত্রীলোকদের) ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করছে; তুমি বলঃ ওটা হচ্ছে অশুচি। অতএব ঋতুকালে স্ত্রীলোকদেরকে অন্তরাল কর এবং উত্তম রূপে শুদ্ধ না হওয়া পর্যন্ত তাদের… - সূরা আল-বাকারাহ ২:২৬৮ - وَيَأْمُرُكُم (এবং নির্দেশ দেয়)
শাইতান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ করে এবং আল্লাহ তোমাদেরকে তাঁর নিকট হতে ক্ষমা ও দয়ার অংগীকার করেন। আল্লাহ হচ্ছেন বিপুল দাতা… - সূরা আল-'ইমরান ৩:২১ - يَأْمُرُونَ (নির্দেশ দেয়)
নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করে ও অন্যায়ভাবে নাবীদেরকে হত্যা করে এবং হত্যা করে তাদের যারা মানবমন্ডলীর মধ্যে ন্যায়ের আদেশকারী, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির… - সূরা আল-'ইমরান ৩:৮০ - يَأْمُرَكُمْ (তোমাদেরকে নির্দেশ দিবে সে)
আর তিনি আদেশ করেননা যে, তোমরা মালাক/ফেরেশতা ও নাবীগণকে রাব্ব রূপে গ্রহণ কর; তোমরা আত্মসমর্পণকারী হবার পর তিনি কি তোমাদেরকে পুনরায় কুফরীতে ফিরে যাবার আদেশ করবেন? - সূরা আল-'ইমরান ৩:৮০ - أَيَأْمُرُكُم (তোমাদের নির্দেশ দেবে কি)
আর তিনি আদেশ করেননা যে, তোমরা মালাক/ফেরেশতা ও নাবীগণকে রাব্ব রূপে গ্রহণ কর; তোমরা আত্মসমর্পণকারী হবার পর তিনি কি তোমাদেরকে পুনরায় কুফরীতে ফিরে যাবার আদেশ করবেন? - সূরা আল-'ইমরান ৩:১০৪ - وَيَأْمُرُونَ (ও তারা নির্দেশ দিবে)
এবং তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহবান করে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সুফল প্রাপ্ত হবে।