শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › صَبَرَ
صَبَرَ - শব্দের অর্থ: ধৈর্য্য ধরে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৬১ - نَّصْبِرَ (আমরা ধৈর্য ধরতে পারব)
এবং যখন তোমরা বলেছিলে - হে মূসা! আমরা একইরূপ খাদ্যে ধৈর্য ধারণ করতে পারছিনা, অতএব তুমি আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা কর যেন তিনি আমাদের জন্মভূমিতে যা উৎপন্ন হয়… - সূরা আল-বাকারাহ ২:১৭৫ - أَصْبَرَهُمْ (ধৈর্যশীল)
ওরাই সুপথের বিনিময়ে কুপথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে, অতঃপর জাহান্নামের আগুন কিরূপে সহ্য করবে? - সূরা আল-'ইমরান ৩:১২০ - تَصْبِرُوا۟ (তোমরা সবর কর)
যদি তোমাদেরকে কল্যাণ স্পর্শ করে তাহলে তারা অসন্তষ্ট হয়; আর যদি অমঙ্গল উপস্থিত হয় তখন তারা আনন্দিত হয়ে থাকে, এবং যদি তোমরা ধৈর্য ধারণ কর ও সংযমী হও তাহলে তাদের চক্রান্ত… - সূরা আল-'ইমরান ৩:১২৫ - تَصْبِرُوا۟ (তোমরা সবর কর)
বরং যদি তোমরা ধৈর্য ধারণ কর ও সংযমী হও এবং তারা যদি স্বেচ্ছায় তোমাদের উপর নিপতিত হয় তাহলে তোমাদের রাব্ব পাঁচ সহস্র বিশিষ্ট মালাইকা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। - সূরা আল-'ইমরান ৩:১৮৬ - تَصْبِرُوا۟ (তোমরা সবর কর)
অবশ্যই তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন সম্পর্কে পরীক্ষিত হবে। তোমাদের পূর্বে যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে ও যারা অংশী স্থাপন করেছে তাদের নিকট হতে তোমাদেরকে বহু দুঃখজনক… - সূরা আল-'ইমরান ৩:২০০ - ٱصْبِرُوا۟ (তোমরা সবর কর)
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য অবলম্বন কর এবং সহিষ্ণু ও সুপ্রতিষ্ঠিত হও; এবং আল্লাহকে ভয় কর যেন তোমরা সুফল প্রাপ্ত হও। - সূরা আন-নিসা ৪:২৫ - تَصْبِرُوا۟ (তোমরা সবর কর)
আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীনা ও মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য রাখেনা তাহলে তোমাদের ডান হাত অধিকারী সেই বিশ্বাসিনী দাসীকে বিয়ে করে। আল্লাহ তোমাদের বিশ্বাস বিষয়ে… - সূরা আল-আন'আম ৬:৩৪ - فَصَبَرُوا۟ (তবে তারা ধৈর্য্য ধরেছে)
তোমার পূর্বে বহু নাবী ও রাসূলকেও মিথ্যা প্রতিপন্ন করেছে, অতঃপর তারা এই মিথ্যা প্রতিপন্নকে এবং তাদের প্রতি কৃত নির্যাতন ও উৎপীড়নকে অম্লান বদনে সহ্য করেছে, যে পর্যন্ত না… - সূরা আল-আ'রাফ ৭:৮৭ - فَٱصْبِرُوا۟ (তবে তোমরা ধৈর্য ধরো)
আমার নিকট যা (আল্লাহর পক্ষ হতে) প্রেরিত হয়েছে তা যদি তোমাদের কোন দল বিশ্বাস করে এবং কোন দল অবিশ্বাস করে তাহলে ধৈর্য ধারণ কর যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে চুড়ান্ত ফাইসালা… - সূরা আল-আ'রাফ ৭:১২৮ - وَٱصْبِرُوٓا۟ ۖ (ও তোমরা ধৈর্য ধরো)
মূসা তার সম্প্রদায়কে বললঃ তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন কর। এই পৃথিবীর সার্বভৌম মালিক আল্লাহ, তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে… - সূরা আল-আ'রাফ ৭:১৩৭ - صَبَرُوا۟ ۖ (তারা ধৈর্য ধরেছিলো)
যে জাতিকে দুর্বল ও দীনহীন ভাবা হত আমি তাদেরকে আমার কল্যাণ প্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানাই, আর বানী ইসরাঈল জাতি সম্পর্কে তোমার রবের শুভ ও কল্যাণময়… - সূরা আল-আনফাল ৮:৪৬ - وَٱصْبِرُوٓا۟ ۚ (এবং তোমরা ধৈর্য ধরো)
তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হও। তোমরা সাহস ও ক্ষমতাহারা হয়ে যাবে যদি নিজেদের মধ্যে বিবাদ কর। তোমরা ধৈর্য ধারণ কর। আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।