শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلسَّمِيعُ
ٱلسَّمِيعُ - শব্দের অর্থ: সবকিছু শুনেন
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১২৭ - ٱلسَّمِيعُ (শ্রবণকারী)
যখন ইবরাহীম ও ইসমাঈল কা‘বার ভিত্তি স্থাপন করল (তখন বলল) হে আমাদের রাব্ব! আমাদের পক্ষ হতে এটি গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, মহাজ্ঞানী। - সূরা আল-বাকারাহ ২:১৩৭ - ٱلسَّمِيعُ (সবকিছু শোনেন)
অনন্তর তোমরা যেরূপ বিশ্বাস স্থাপন করেছ, তারাও যদি তদ্রুপ বিশ্বাস স্থাপন করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্ত হবে; এবং যদি তারা ফিরে যায় তাহলে তারা শুধু বিরুদ্ধাচরণেই ফিরে… - সূরা আল-বাকারাহ ২:১৮১ - سَمِيعٌ (সবকিছু শুনেন)
অতঃপর যে ব্যক্তি শোনার পর তা পরিবর্তন করে, তাহলে এর পাপ তাদেরই হবে যারা একে পরিবর্তন করবে; নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। - সূরা আল-বাকারাহ ২:২২৪ - سَمِيعٌ (সবকিছু শুনেন)
এবং মানবমন্ডলীর মধ্যে হিত সাধন, পরহেযগারী ও মীমাংসা করে দেয়ার ক্ষেত্রে তোমরা স্বীয় শপথসমূহের জন্য আল্লাহর নামকে লক্ষ্যবস্তু বানিও না। বস্তুতঃ আল্লাহ সর্বশ্রোতা… - সূরা আল-বাকারাহ ২:২২৭ - سَمِيعٌ (সবকিছু শুনেন)
পক্ষান্তরে যদি তারা তালাক দিতেই দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। - সূরা আল-বাকারাহ ২:২৪৪ - سَمِيعٌ (সবকিছু শুনেন)
তোমরা আল্লাহর পথে সংগ্রাম কর এবং জেনে রেখ যে, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। - সূরা আল-বাকারাহ ২:২৫৬ - سَمِيعٌ (সব শুনেন)
দীনের ব্যাপারে কোন জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নেই। নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে তাগুতকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ়তর… - সূরা আল-'ইমরান ৩:৩৪ - سَمِيعٌ (সবকিছুই শুনেন)
তারা একে অপরের বংশধর এবং আল্লাহ শ্রবণকারী, মহাজ্ঞানী। - সূরা আল-'ইমরান ৩:৩৫ - ٱلسَّمِيعُ (সবকিছুই শোন)
যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি… - সূরা আল-'ইমরান ৩:৩৮ - سَمِيعُ (শ্রবণকারী)
তখন যাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করেছিল, সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। - সূরা আল-'ইমরান ৩:১২১ - سَمِيعٌ (সবকিছু শুনেন)
(স্মরণ কর) যখন তুমি বিশ্বাসীদেরকে যুদ্ধার্থে যথাস্থানে সংস্থাপিত করার জন্য প্রভাতে স্বীয় পরিজন হতে বের হয়েছিলে এবং আল্লাহ সব কিছু শ্রবণ করেন ও জানেন। - সূরা আন-নিসা ৪:৫৮ - سَمِيعًۢا (সবকিছু শুনেন)
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, গচ্ছিত বিষয় ওর অধিকারীকে অর্পণ কর; এবং যখন তোমরা লোকদের মধ্যে বিচার মীমাংসা কর তখন ন্যায় বিচার কর; অবশ্যই আল্লাহ তোমাদেরকে উত্তম…