শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › فِتْنَةٌۭ
فِتْنَةٌۭ - শব্দের অর্থ: পরীক্ষা (মাত্র)
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১০২ - فِتْنَةٌۭ (পরীক্ষা (মাত্র))
এবং সুলাইমানের রাজত্বকালে শাইতানরা যা আবৃত্তি করত, তারা ওরই অনুসরণ করছে, এবং সুলাইমান অবিশ্বাসী হয়নি - কিন্তু শাইতানরাই অবিশ্বাস করেছিল। তারা লোকদেরকে যাদু বিদ্যা এবং যা… - সূরা আল-বাকারাহ ২:১৯১ - وَٱلْفِتْنَةُ (এবং বিপর্যয়)
তাদেরকে যেখানেই পাও, হত্যা কর এবং তারা তোমাদেরকে যেখান হতে বহিস্কার করেছে তোমরাও তাদেরকে সেখান হতে বহিস্কার কর এবং হত্যা অপেক্ষা অশান্তি (ফিতনা) গুরুতর এবং তোমরা তাদের… - সূরা আল-বাকারাহ ২:১৯৩ - فِتْنَةٌۭ (বিপর্যয়)
ফিতনা দূর হয়ে আল্লাহর দীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ কর; অতঃপর যদি তারা নিবৃত্ত হয় তাহলে অত্যাচারীদের উপর ব্যতীত শত্রুতা নেই। - সূরা আল-বাকারাহ ২:২১৭ - وَٱلْفِتْنَةُ (এবং বিপর্যয় (সৃষ্টি করা))
তারা তোমাকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করা সম্বন্ধে জিজ্ঞেস করছে। তুমি বলঃ ওর মধ্যে যুদ্ধ করা অতীব অন্যায়। আর আল্লাহর পথে প্রতিরোধ করা এবং তাঁকে অবিশ্বাস করা ও পবিত্র মাসজিদ হতে… - সূরা আল-'ইমরান ৩:৭ - ٱلْفِتْنَةِ (ফেতনা(বিরোধ))
তিনিই তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন যাতে সুস্পষ্ট আয়াতসমূহ রয়েছে - ওগুলি গ্রন্থের জননী স্বরূপ এবং অন্যান্য আয়াতসমূহ অস্পষ্ট; অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে, ফলতঃ… - সূরা আন-নিসা ৪:৯১ - ٱلْفِتْنَةِ (ফিতনার)
অচিরেই তুমি এরূপও প্রাপ্ত হবে, যারা তোমাদের দিক হতে ও স্বীয় সম্প্রদায় হতে শান্তির সাথে থাকতে ইচ্ছা করে, যখন তাদের বিরোধের প্রতি প্রলুব্ধ করানো হয় তখন তাতেই নিপতিত হয়… - সূরা আল-মায়িদাহ ৫:৪১ - فِتْنَتَهُۥ (তার পরীক্ষায় (ফেলতে))
হে রাসূল! যারা দৌড়ে দৌড়ে কুফরীতে পতিত হয় তাদের এই কাজ যেন তোমাকে চিন্তিত না করে, তারা ঐ সব লোকের মধ্য থেকেই হোক যারা নিজেদের মুখেতো (মিছামিছি) বলেঃ আমরা ঈমান এনেছি; অথচ… - সূরা আল-মায়িদাহ ৫:৭১ - فِتْنَةٌۭ (কোনো শাস্তি)
আর তারা এই ধারণাই করেছিল যে, কোন শাস্তিই হবেনা, ফলে তারা আরও অন্ধ ও বধির হয়ে গেল, অতঃপর দীর্ঘকাল পর আল্লাহ তাদের প্রতি করুণা করলেন; তবুও তাদের অধিকাংশই অন্ধ ও বধিরই রইল… - সূরা আল-আন'আম ৬:২৩ - فِتْنَتُهُمْ (অজুহাত তাদের)
তখন তাদের এ কথা বলা ব্যতীত আর কোন কথা বলার থাকবেনা, তারা বলবেঃ আল্লাহর শপথ, হে আমাদের রাব্ব! আমরা মুশরিক ছিলামনা। - সূরা আল-আ'রাফ ৭:১৫৫ - فِتْنَتُكَ (আপনার পরীক্ষা)
মূসা তার সম্প্রদায় হতে সত্তর জন নেতৃস্থানীয় লোক আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য নির্বাচন করল, যখন ঐ লোকগুলি একটি কঠিন ভূ-কম্পনে আক্রান্ত হল তখন মূসা বললঃ হে আমার… - সূরা আল-আনফাল ৮:২৫ - فِتْنَةًۭ (ফিতনা (হতে))
তোমরা সেই ফিতনাকে ভয় কর যা তোমাদের মধ্যকার শুধুমাত্র যালিম ও পাপিষ্ঠদেরকেই বিশেষভাবে ক্লিষ্ট করবেনা। তোমরা জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। - সূরা আল-আনফাল ৮:২৮ - فِتْنَةٌۭ (পরীক্ষা (মাত্র))
আর তোমরা জেনে রেখ যে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রকৃত পক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট মহাপুরস্কার রয়েছে।