শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › كَرِيمٌۭ
كَرِيمٌۭ - শব্দের অর্থ: সম্মানজনক
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:৩১ - كَرِيمًۭا (সন্মানজনক)
তোমরা যদি সেই বড় বড় পাপসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের ক্রটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাব। - সূরা আল-আনফাল ৮:৪ - كَرِيمٌۭ (সম্মানজনক)
এরাই সত্যিকারের ঈমানদার, এদের জন্য রয়েছে তাদের রবের সন্নিধানে উচ্চ পদসমূহ, আরও রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। - সূরা আল-আনফাল ৮:৭৪ - كَرِيمٌۭ (সম্মানজনক)
যারা ঈমান এনেছে, (দীনের জন্য) হিজরাত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা (মু’মিনদেরকে) আশ্রয় দিয়েছে এবং যাবতীয় সাহায্য সহানুভূতি প্রকাশ করেছে, তারাই হল প্রকৃত… - সূরা ইউসুফ ১২:৩১ - كَرِيمٌۭ (সম্মানিত)
স্ত্রী লোকটি যখন তাদের ষড়যন্ত্রের কথা শুনল, তখন সে তাদেরকে ডেকে পাঠাল, তাদের প্রত্যেককে একটি করে চাকু দিল এবং যুবককে বললঃ তাদের সামনে বের হও। অতঃপর তারা যখন তাকে দেখল… - সূরা বানী ইসরাঈল ১৭:২৩ - كَرِيمًۭا (সম্মানসূচক)
তোমার রাব্ব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদাত করবেনা এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে… - সূরা আল-হাজ্জ ২২:৫০ - كَرِيمٌۭ (সম্মানজনক)
সুতরাং যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। - সূরা আল-মু’মিনুন ২৩:১১৬ - ٱلْكَرِيمِ (মর্যাদাবান)
মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই; সম্মানিত আরশের তিনিই রাব্ব। - সূরা আন্-নূর ২৪:২৬ - كَرِيمٌۭ (সম্মানিত)
দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে… - সূরা আল-ফুরক্বান ২৫:৭২ - كِرَامًۭا (ভদ্রভাবে)
আর যারা মিথ্যা সাক্ষ্য দেয়না এবং যখন তারা অসার ক্রিয়া-কলাপের সম্মুখীন হয় তখন স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে – - সূরা আশ-শু'আরা ২৬:৭ - كَرِيمٍ (চমৎকার)
তারা কি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করেনা? আমি তাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট জিনিস উদগত করেছি। - সূরা আশ-শু'আরা ২৬:৫৮ - كَرِيمٍۢ (সম্মানের)
এবং ধন ভান্ডার ও সুরম্য সৌধমালা হতে। - সূরা আন্-নামাল ২৭:২৯ - كَرِيمٌ (সম্মানিত)
সেই নারী বললঃ হে পরিষদবর্গ! আমাকে এক সম্মানিত পত্র দেয়া হয়েছে।