শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › سِحْرٌۭ
سِحْرٌۭ - শব্দের অর্থ: জাদু
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১০২ - ٱلسِّحْرَ (জাদু)
এবং সুলাইমানের রাজত্বকালে শাইতানরা যা আবৃত্তি করত, তারা ওরই অনুসরণ করছে, এবং সুলাইমান অবিশ্বাসী হয়নি - কিন্তু শাইতানরাই অবিশ্বাস করেছিল। তারা লোকদেরকে যাদু বিদ্যা এবং যা… - সূরা আল-মায়িদাহ ৫:১১০ - سِحْرٌۭ (জাদু)
যখন আল্লাহ বলবেনঃ হে ঈসা ইবনে মারইয়াম! আমার অনুগ্রহ স্মরণ কর যা তোমার উপর ও তোমার মাতার উপর (প্রদত্ত) হয়েছে। যখন আমি তোমাকে রূহুল কুদুস দ্বারা সাহায্য করেছি, (এবং) তুমি… - সূরা আল-আন'আম ৬:৭ - سِحْرٌۭ (জাদু)
যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোন কিতাব অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দ্বারা স্পর্শও করত; তবুও কাফির ও অবিশ্বাসী লোকেরা বলতঃ এটা প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই… - সূরা আল-আ'রাফ ৭:১১৬ - بِسِحْرٍ (নিয়ে জাদু)
বললঃ তোমরাই নিক্ষেপ কর। সুতরাং যখন যাদুকরেরা নিক্ষেপ করল তখন লোকের চোখে ধাঁধাঁর সৃষ্টি করল এবং তাদেরকে ভীত ও আতংকিত করল, তারা এক বড় রকমের যাদু দেখাল। - সূরা ইউনুস ১০:৭৬ - لَسِحْرٌۭ (অবশ্যই জাদু)
অতঃপর যখন তাদের প্রতি আমার সন্নিধান হতে প্রমাণ পৌঁছল তখন তারা বলতে লাগল, নিশ্চয়ই এটা সুস্পষ্ট যাদু। - সূরা ইউনুস ১০:৭৭ - أَسِحْرٌ (কি জাদু)
মূসা বললঃ তোমরা কি এই যথার্থ প্রমাণ সম্পর্কে এমন কথা বলছ, যখন ওটা তোমাদের নিকট পৌঁছল? এটা কি যাদু? অথচ যাদুকররাতো সফলকাম হয়না! - সূরা ইউনুস ১০:৮১ - ٱلسِّحْرُ ۖ (জাদু)
অতঃপর যখন তারা নিক্ষেপ করল তখন মূসা বললঃ যাদু এটাই, নিশ্চয়ই আল্লাহ এখনই এটাকে বানচাল করে দিবেন; (কেননা) আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কাজ সার্থক করেন না। - সূরা হুদ ১১:৭ - سِحْرٌۭ (জাদু)
আর তিনি এমন, যিনি সমস্ত আসমান ও যমীনকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং সেই সময় তাঁর আরশ পানির উপর ছিল, যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে, তোমাদের মধ্যে উত্তম ‘আমলকারী কে? আর… - সূরা ত্ব-হা ২০:৫৭ - بِسِحْرِكَ (তোমার জাদুর বলে)
সে বললঃ হে মূসা! তুমি কি আমাদের নিকট এসেছ তোমার যাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হতে বহিস্কার করে দেয়ার জন্য? - সূরা ত্ব-হা ২০:৫৮ - بِسِحْرٍۢ (জাদু নিয়ে)
আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করব এর অনুরূপ যাদু। সুতরাং আমাদের ও তোমার মাঝে নির্ধারণ কর এক নির্দিষ্ট সময় এবং এক মধ্যবর্তী স্থান, যার ব্যতিক্রম আমরাও করবনা এবং তুমিও… - সূরা ত্ব-হা ২০:৬৩ - بِسِحْرِهِمَا (জাদুর বলে তাদের দু'জনের)
তারা বললঃ এই দু’জন অবশ্যই যাদুকর, তারা চায় তাদের যাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিস্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থার অস্তিত্ব বিনাশ করতে। - সূরা ত্ব-হা ২০:৬৬ - سِحْرِهِمْ (তাদের জাদুর)
মূসা বললঃ বরং তোমরাই নিক্ষেপ কর। তাদের যাদুর প্রভাবে অকস্মাৎ মূসার মনে হল যে, তাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করছে।