শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَهَبَ
وَهَبَ - শব্দের অর্থ: দান করেছেন
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:৮ - وَهَبْ (এবং দাও)
হে আমাদের রাব্ব! আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আমাদেরকে আপনার নিকট হতে করুণা প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রভূত প্রদানকারী। - সূরা আল-'ইমরান ৩:৩৮ - هَبْ (দাও)
তখন যাকারিয়া তার রবের নিকট প্রার্থনা করেছিল, সে বলেছিলঃ হে আমার রাব্ব! আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। - সূরা আল-আন'আম ৬:৮৪ - وَوَهَبْنَا (এবং দান করেছি আমরা)
আমি তাকে ইসহাক ও ইয়াকূবকে দান করেছি এবং উভয়কেই সঠিক পথের সন্ধান দিয়েছি, আর তার পূর্বে নূহকেও সঠিক পথের হিদায়াত দিয়েছি; আর তার (ইবরাহীমের) বংশের মধ্যে দাঊদ, সুলাইমান… - সূরা ইবরাহীম ১৪:৩৯ - وَهَبَ (দান করেছেন)
সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন; আমার রাব্ব অবশ্যই প্রার্থনা শুনে থাকেন। - সূরা মারইয়াম ১৯:৫ - فَهَبْ (তবুও দান করো)
আমি আশংকা করি আমার পর আমার স্বগোত্ররা দীনকে ধ্বংস করে দিবে; আমার স্ত্রী বন্ধ্যা। সুতরাং আপনি আপনার তরফ হতে আমাকে দান করুন উত্তরাধিকারী – - সূরা মারইয়াম ১৯:১৯ - لِأَهَبَ (দান করি যেন)
সে বললঃ আমিতো শুধু তোমার রাব্ব হতে প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার (সুসংবাদ জানানোর) জন্য। - সূরা মারইয়াম ১৯:৪৯ - وَهَبْنَا (আমরা দান করলাম)
অতঃপর সে যখন তাদের থেকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদাত করত সেই সব হতে পৃথক হয়ে গেল তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকূব এবং প্রত্যেককে নাবী করলাম। - সূরা মারইয়াম ১৯:৫০ - وَوَهَبْنَا (এবং আমরা দান করলাম)
এবং তাদেরকে আমি দান করলাম আমার অনুগ্রহ ও তাদের দিলাম সমুচ্চ বংশ। - সূরা মারইয়াম ১৯:৫৩ - وَوَهَبْنَا (এবং আমরা বানালাম)
আমি নিজ অনুগ্রহে তাকে দিলাম তার ভাই হারূনকে, নাবীরূপে। - সূরা আল-আম্বিয়া ২১:৭২ - وَوَهَبْنَا (এবং আমরা দিয়েছি)
এবং আমি ইবরাহীমকে দান করেছিলাম ইসহাক এবং পুরস্কার স্বরূপ ইয়াকূব; এবং প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ। - সূরা আল-আম্বিয়া ২১:৯০ - وَوَهَبْنَا (ও আমরা দিয়েছিলাম)
অতঃপর আমি তার আহবানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহইয়াকে, আর তার জন্য তার স্ত্রীকে যোগ্যতা সম্পন্ন করেছিলাম; তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকত আশা… - সূরা আল-ফুরক্বান ২৫:৭৪ - هَبْ (তুমি দাও)
আর যারা প্রার্থনা করেঃ হে আমাদের রাব্ব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন।