শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْبُشْرَىٰ
ٱلْبُشْرَىٰ - শব্দের অর্থ: সুসংবাদ
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৯৭ - وَبُشْرَىٰ (ও সুসংবাদ)
তুমি বলঃ যে ব্যক্তি জিবরাঈলের সাথে শত্রুতা রাখে এ জন্য যে, সে আল্লাহর হুকুমে এই কুরআনকে তোমার অন্তঃকরণ পর্যন্ত পৌঁছিয়েছে, যা পূর্ববতী কিতাবসমূহের সত্যতা প্রমাণ করছে এবং… - সূরা আল-'ইমরান ৩:১২৬ - بُشْرَىٰ (সুসংবাদ হিসেবে)
আর আল্লাহ এই সাহায্য শুধু এ জন্যই করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের অন্তরে শান্তি আসে। আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ হতেই হয়ে থাকে, যিনি পরাক্রান্ত… - সূরা আল-আনফাল ৮:১০ - بُشْرَىٰ (সুসংবাদ হিসেবে)
আল্লাহ এটা করেছিলেন শুভ সংবাদ হিসাবে এবং যাতে তোমাদের চিত্ত আশ্বস্ত হয়। বস্তুতঃ সাহায্যতো শুধু আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে। আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। - সূরা ইউনুস ১০:৬৪ - ٱلْبُشْرَىٰ (সুসংবাদ)
তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালেও। আল্লাহর বাক্যসমূহে কোন পরিবর্তন হয়না; এটা হচ্ছে বিরাট সফলতা। - সূরা হুদ ১১:৬৯ - بِٱلْبُشْرَىٰ (নিয়ে সুসংবাদ)
আর আমার প্রেরিত মালাইকা/ফেরেশতা ইবরাহীমের নিকট সুসংবাদ নিয়ে আগমন করল। (এবং) তারা বললঃ সালাম! ইবরাহীম বললঃ সালাম! অতঃপর অনতি বিলম্বে একটা ভাজা গো-বৎস আনয়ন করল। - সূরা হুদ ১১:৭৪ - ٱلْبُشْرَىٰ (সুসংবাদ)
অতঃপর যখন ইবরাহীমের সেই ভয় দূর হয়ে গেল এবং সে সুসংবাদ প্রাপ্ত হল তখন আমার প্রেরিত মালাইকার সাথে লূতের কাওম সম্বন্ধে তর্ক-বিতর্ক (জোর সুপারিশ) করতে শুরু করল। - সূরা ইউসুফ ১২:১৯ - يَـٰبُشْرَىٰ (কি সুখবর!)
এক যাত্রী দল এলো, তারা তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে তার পানির বালতি নামিয়ে দিল, সে বলে উঠলঃ কি সুখবর! এ যে এক কিশোর! অতঃপর তারা তাকে পণ্য রূপে লুকিয়ে রাখল, তারা… - সূরা আন্-নাহল ১৬:৮৯ - وَبُشْرَىٰ (এবং সুসংবাদ)
সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে আমি আনব সাক্ষী রূপে এদের বিষয়ে; আমি আত্মসমর্পণকারীদের (মুসলিম) জন্য প্রত্যেক বিষয়ে… - সূরা আন্-নাহল ১৬:১০২ - وَبُشْرَىٰ (ও সুসংবাদ)
তুমি বলঃ তোমার রবের নিকট হতে রূহুল কুদুস (জিবরাঈল) সত্যসহ কুরআন অবতীর্ণ করেছেন যারা মু’মিন তাদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য এবং হিদায়াত ও সুসংবাদ স্বরূপ… - সূরা আল-ফুরক্বান ২৫:২২ - بُشْرَىٰ (সুসংবাদ (থাকবে))
যেদিন তারা মালাইকাকে/ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং তারা বলবেঃ যদি কোনো বাধা থাকত! - সূরা আন্-নামাল ২৭:২ - وَبُشْرَىٰ (ও সুসংবাদ)
পথ নির্দেশ ও সুসংবাদ মু’মিনদের জন্য। - সূরা আল-'আনকাবূত ২৯:৩১ - بِٱلْبُشْرَىٰ (নিয়ে সুসংবাদ)
যখন আমার প্রেরিত মালাইকা/ফেরেশতারা সুসংবাদসহ ইবরাহীমের নিকট এলো, তারা বলেছিলঃ আমরা এই জনপদবাসীকে ধ্বংস করব, এর অধিবাসীতো সীমা লংঘনকারী।