শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلظِّلُّ
ٱلظِّلُّ - শব্দের অর্থ: ছায়া
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:৫৭ - ظِلًّۭا (ছায়ায়)
আর যারা বিশ্বাস স্থাপন করে সৎ কার্যাবলী সম্পাদন করেছে, নিশ্চয়ই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাব, যার নিম্নে স্রোতস্বিনীসমূহ প্রবাহিতা, তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে… - সূরা আর-রাদ ১৩:১৫ - وَظِلَـٰلُهُم (এবং তাদের ছায়াগুলোও)
আল্লাহর প্রতি সাজদাহবনত হয় আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলিও সকাল-সন্ধ্যায়। [সাজদাহ] - সূরা আর-রাদ ১৩:৩৫ - وَظِلُّهَا ۚ (এবং তার ছায়াও (অবিনশ্বর))
মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার উপমা এইরূপঃ ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ এবং ওর ছায়া চিরস্থায়ী; যারা মুত্তাকী এটা তাদের কর্মফল, এবং কাফিরদের… - সূরা আন্-নাহল ১৬:৪৮ - ظِلَـٰلُهُۥ (তার ছায়াগুলো)
তারা কি লক্ষ্য করেনা আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সাজদাহয় নত হয়? - সূরা আন্-নাহল ১৬:৮১ - ظِلَـٰلًۭا (ছায়াসমূহের)
আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাতে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেন এবং তিনি তোমাদের জন্য পাহাড়ে আশ্রয়ের ব্যবস্থা করেন এবং তোমাদের জন্য ব্যবস্থা করেন পরিধেয় বস্ত্রের… - সূরা আল-ফুরক্বান ২৫:৪৫ - ٱلظِّلَّ (ছায়া)
তুমি কি তোমার রবের প্রতি লক্ষ্য করনা, কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে এটাকে তো স্থির রাখতে পারতেন। অনন্তর আমি সূর্যকে করেছি এর নির্দেশক। - সূরা আল-কাসাস ২৮:২৪ - ٱلظِّلِّ (ছায়ার)
মূসা তখন তাদের পশুগুলিকে পানি পান করালো। অতঃপর সে ছায়ার নীচে আশ্রয় গ্রহণ করল ও বললঃ হে আমার রাব্ব! আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল। - সূরা ফাত্বির ৩৫:২১ - ٱلظِّلُّ (ছায়া)
ছায়া ও রোদ, - সূরা ইয়া-সীন ৩৬:৫৬ - ظِلَـٰلٍ (ছায়ার)
তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:৩০ - وَظِلٍّۢ (ও ছায়ায়)
সম্প্রসারিত ছায়া, - সূরা আল-ওয়াকিয়া ৫৬:৪৩ - وَظِلٍّۢ (এবং শায়ায়)
কৃষ্ণ বর্ণ ধুম্রের ছায়ায়, - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:১৪ - ظِلَـٰلُهَا (তার ছায়া)
উহার বৃক্ষছায়া তাদের উপর ঝুকে থাকবে এবং এর ফলমূল সম্পূর্ণ রূপে তাদের নাগালের মধ্যে থাকবে।