শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › غُلَـٰمٌۭ
غُلَـٰمٌۭ - শব্দের অর্থ: পুত্র
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:৪০ - غُلَـٰمٌۭ (এবং)
সে বলেছিলঃ হে আমার রাব্ব! কিরূপে আমার পুত্র হবে? নিশ্চয়ই আমার বার্ধক্য উপস্থিত হয়েছে এবং আমার স্ত্রী বন্ধ্যা; তিনি বললেনঃ এইরূপে আল্লাহ যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন। - সূরা ইউসুফ ১২:১৯ - غُلَـٰمٌۭ ۚ (একটি ছেলে)
এক যাত্রী দল এলো, তারা তাদের পানি সংগ্রাহককে প্রেরণ করল। সে তার পানির বালতি নামিয়ে দিল, সে বলে উঠলঃ কি সুখবর! এ যে এক কিশোর! অতঃপর তারা তাকে পণ্য রূপে লুকিয়ে রাখল, তারা… - সূরা আল-হিজর ১৫:৫৩ - بِغُلَـٰمٍ (একটি ছেলের)
তারা বললঃ ভয় করনা, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি। - সূরা আল-কাহফ ১৮:৭৪ - غُلَـٰمًۭا (এক বালকের)
অতঃপর তারা চলতে লাগল, চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করল; তখন মূসা বললঃ আপনি এক নিস্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই! আপনিতো এক গুরুতর… - সূরা আল-কাহফ ১৮:৮০ - ٱلْغُلَـٰمُ (ছেলেটির)
আর কিশোরটি, তার মাতাপিতা ছিল মু’মিন - আমি আশংকা করলাম যে, সে বিদ্রোহাচরণ ও কুফরীর দ্বারা তাদের বিব্রত করবে। - সূরা আল-কাহফ ১৮:৮২ - لِغُلَـٰمَيْنِ (দু'টি ছেলের)
আর ঐ প্রাচীরটি - ওটা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের, এর নিম্নদেশে আছে তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্ম পরায়ণ। সুতরাং তোমার রাব্ব দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে, তারা… - সূরা মারইয়াম ১৯:৭ - بِغُلَـٰمٍ (সম্পর্কে এক পুত্রের)
তিনি বললেনঃ হে যাকারিয়া! আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি - তার নাম হবে ইয়াহইয়া। এই নামে আমি পূর্বে কারও নামকরণ করিনি। - সূরা মারইয়াম ১৯:৮ - غُلَـٰمٌۭ (পুত্র)
সে বললঃ হে আমার রাব্ব! কেমন করে আমার পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি! - সূরা মারইয়াম ১৯:১৯ - غُلَـٰمًۭا (এক পুত্র)
সে বললঃ আমিতো শুধু তোমার রাব্ব হতে প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার (সুসংবাদ জানানোর) জন্য। - সূরা মারইয়াম ১৯:২০ - غُلَـٰمٌۭ (পুত্র)
মারইয়াম বললঃ কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। - সূরা আস-সাফফাত ৩৭:১০১ - بِغُلَـٰمٍ (এক পুত্রের)
অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধিসম্পন্ন পুত্রের সুসংবাদ দিলাম। - সূরা আয-যারিয়াত ৫১:২৮ - بِغُلَـٰمٍ (একটি ছেলের (জন্মের))
এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হল। তারা বললঃ ভীত হয়োনা। অতঃপর তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।