শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَئِمَّةًۭ
أَئِمَّةًۭ - শব্দের অর্থ: নেতৃবৃন্দ
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১২৪ - إِمَامًۭا ۖ (নেতা হিসাবে'')
এবং যখন তোমার রাব্ব ইবরাহীমকে কতিপয় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বলেছিলেনঃ নিশ্চয়ই আমি তোমাকে মানবমন্ডলীর নেতা করব। সে বলেছিলঃ আমার বংশধরগণ… - সূরা আত-তাওবাহ ৯:১২ - أَئِمَّةَ (নেতৃবৃন্দের (বিরুদ্ধে))
আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলিকে ভঙ্গ করে এবং তোমাদের ধর্মের প্রতি দোষারোপ করে তাহলে তোমরা কুফরের অগ্রনায়কদের বিরুদ্ধে যুদ্ধ কর, (এই অবস্থায়) তাদের শপথ… - সূরা হুদ ১১:১৭ - إِمَامًۭا (যা পথপ্রদর্শক)
তারা কি এমন ব্যক্তিদের সমান হতে পারে যারা কায়েম আছে তাদের রবের পক্ষ হতে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর এবং যার কাছে তাঁর প্রেরিত এক সাক্ষী আবৃত্তি করে; এবং তাদের কাছে মূসার… - সূরা আল-হিজর ১৫:৭৯ - لَبِإِمَامٍۢ (অবশ্যই পথের সাথে)
সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ওদের উভয়ই প্রকাশ্য পথপার্শ্বে অবস্থিত। - সূরা বানী ইসরাঈল ১৭:৭১ - بِإِمَـٰمِهِمْ ۖ (সহ তাদের নেতা)
স্মরণ কর সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাসহ আহবান করব; যাদেরকে ডান হাতে ‘আমলনামা দেয়া হবে তারা তাদের ‘আমলনামা পাঠ করবে (আনন্দের সাথে) এবং তাদের উপর… - সূরা আল-আম্বিয়া ২১:৭৩ - أَئِمَّةًۭ (নেতৃবৃন্দ)
আর আমি তাদেরকে করেছিলাম নেতা; তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি অহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে, সালাত কায়েম করতে এবং যাকাত প্রদান করতে… - সূরা আল-ফুরক্বান ২৫:৭৪ - إِمَامًا (নেতা)
আর যারা প্রার্থনা করেঃ হে আমাদের রাব্ব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন। - সূরা আল-কাসাস ২৮:৫ - أَئِمَّةًۭ (নেতা)
আমি ইচ্ছা করলাম, সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে; তাদেরকে নেতৃত্ব দান করতে ও দেশের অধিকারী করতে, - সূরা আল-কাসাস ২৮:৪১ - أَئِمَّةًۭ (নেতৃবৃন্দ (অথচ))
তাদেরকে আমি নেতা করেছিলাম। তারা লোকদেরকে জাহান্নামের দিকে আহবান করত। কিয়ামাত দিবসে তাদেরকে সাহায্য করা হবেনা। - সূরা আস-সাজদাহ ৩২:২৪ - أَئِمَّةًۭ ((অনেক) নেতা)
আর আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। যখন তারা ধৈর্য ধারণ করত তখন তারা ছিল আমার নিদর্শনাবলীতে দৃঢ় বিশ্বাসী। - সূরা ইয়া-সীন ৩৬:১২ - إِمَامٍۢ (একটি কিতাবের)
আমিই মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়, আমি প্রত্যেক বিষয়কে স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। - সূরা আল-আহকাফ ৪৬:১২ - إِمَامًۭا (পথ প্রদর্শক)
এর পূর্বে ছিল মূসার কিতাব - আদর্শ ও অনুগ্রহ স্বরূপ এই কিতাব - এর সমর্থক, আরাবী ভাষায়, যেন এটা যালিমদেরকে সতর্ক করে এবং যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয়।