শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱصْطَفَىٰٓ
ٱصْطَفَىٰٓ - শব্দের অর্থ: মনোনীত করেছেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:১৩০ - ٱصْطَفَيْنَـٰهُ (তাকে আমরা মনোনীত করেছি)
এবং যে নিজকে নির্বোধ করে তুলেছে সে ব্যতীত কে ইবরাহীমের ধর্ম হতে বিমুখ হবে? এবং নিশ্চয়ই আমি তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম, নিশ্চয়ই সে সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত ছিল। - সূরা আল-বাকারাহ ২:১৩২ - ٱصْطَفَىٰ (মনোনীত করেছেন)
আর ইবরাহীম ও ইয়াকূব স্বীয় সন্তানদেরকে সদুপদেশ প্রদান করেছিলঃ হে আমার বংশধরগণ! নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করনা। - সূরা আল-বাকারাহ ২:২৪৭ - ٱصْطَفَىٰهُ (তাকে মনোনীত করেছেন)
এবং তাদের নাবী তাদেরকে বলেছিলঃ নিশ্চয়ই আল্লাহ তালূতকে তোমাদের জন্য রাজা রূপে নির্বাচিত করেছেন; তারা বললঃ আমাদের উপর তালূতের রাজত্ব কি রূপে (সঙ্গত) হতে পারে? রাজত্বে তার… - সূরা আল-'ইমরান ৩:৩৩ - ٱصْطَفَىٰٓ (মনোনীত করেছেন)
নিশ্চয়ই আল্লাহ আদম ও নূহকে এবং ইবরাহীম ও ইমরানের সন্তানগণকে বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন। - সূরা আল-'ইমরান ৩:৪২ - ٱصْطَفَىٰكِ (তোমাকে মনোনীত করেছেন)
এবং যখন মালাক/ফেরেশতা বলেছিলঃ ওহে মারইয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্ব জগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন। - সূরা আল-'ইমরান ৩:৪২ - وَٱصْطَفَىٰكِ (এবং তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন)
এবং যখন মালাক/ফেরেশতা বলেছিলঃ ওহে মারইয়াম! নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্ব জগতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন। - সূরা আল-আ'রাফ ৭:১৪৪ - ٱصْطَفَيْتُكَ (তোমাকে আমি বেছে নিয়েছি)
আল্লাহ বললেনঃ হে মূসা! আমি তোমাকেই আমার রিসালাত ও আমার সাথে বাক্যালাপের জন্য লোকদের মধ্য হতে মনোনীত করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দিই তা তুমি গ্রহণ কর এবং কৃতজ্ঞতা… - সূরা আল-হাজ্জ ২২:৭৫ - يَصْطَفِى (মনোনীত করেন)
আল্লাহ মালাইকাদের মধ্য হতে মনোনীত করেন বাণীবাহক এবং মানুষের মধ্য হতেও; আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। - সূরা আন্-নামাল ২৭:৫৯ - ٱصْطَفَىٰٓ ۗ (তিনি মনোনীত করেছেন)
বলঃ প্রশংসা আল্লাহই এবং শান্তি তাঁর মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ, নাকি তারা যাদেরকে শরীক করা হয়? - সূরা ফাত্বির ৩৫:৩২ - ٱصْطَفَيْنَا (আমরা মনোনীত করেছি)
অতঃপর আমি কিতাবের অধিকারী করলাম আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি; তবে তাদের কেহ নিজের প্রতি অত্যাচারী, কেহ মধ্য পন্থী এবং কেহ আল্লাহর ইচ্ছায়… - সূরা আস-সাফফাত ৩৭:১৫৩ - أَصْطَفَى (তিনি পছন্দ করেছেন কি)
তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করতেন? - সূরা আয-যুমার ৩৯:৪ - لَّٱصْطَفَىٰ (মনোনীত করতেন অবশ্যই)
আল্লাহ সন্তান গ্রহণ করতে ইচ্ছা করলে তিনি তাঁর সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করতে পারতেন। পবিত্র ও মহান তিনি। তিনিই আল্লাহ এক, প্রবল পরাক্রমশালী।