শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَرْحَامُ
أَرْحَامُ - শব্দের অর্থ: গর্ভসমূহ (অর্থাৎ বাচ্চা)
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-বাকারাহ ২:২২৮ - أَرْحَامِهِنَّ (তাদের গর্ভাশয়ে)
এবং তালাক প্রাপ্তাগণ তিন ঋতু পর্যন্ত অপেক্ষা করবে; এবং যদি তারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাহলে আল্লাহ তাদের গর্ভে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে বৈধ হবেনা… - সূরা আল-'ইমরান ৩:৬ - ٱلْأَرْحَامِ (মাতৃগর্ভসমূহের)
তিনিই স্বীয় ইচ্ছানুযায়ী জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন। তিনি ব্যতীত অন্য কোনই উপাস্য নেই, তিনি পরাক্রান্তশালী, বিজ্ঞানময় । - সূরা আন-নিসা ৪:১ - وَٱلْأَرْحَامَ ۚ (আর আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাক)
হে মানবমন্ডলী! তোমরা তোমাদের রাব্বকে ভয় কর, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তদীয় সহধর্মিনী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর ও নারী ছড়িয়ে… - সূরা আল-আন'আম ৬:১৪৩ - أَرْحَامُ (গর্ভসমূহ (অর্থাৎ বাচ্চা))
এই পশুগুলি আট প্রকার রয়েছে, ভেড়ার এক জোড়া স্ত্রী-পুরুষ এবং বকরীর এক জোড়া স্ত্রী-পুরুষ। তুমি জিজ্ঞেস করঃ আল্লাহ কি উভয় পুরুষ পশুগুলিকে হারাম করেছেন, নাকি উভয় স্ত্রী… - সূরা আল-আন'আম ৬:১৪৪ - أَرْحَامُ (গর্ভসমূহ (বাচ্চা))
আর উটের স্ত্রী-পুরুষ দু‘টি এবং গরুর স্ত্রী-পুরুষ দু‘টি পশু, তুমি তাদেরকে জিজ্ঞেস করঃ আল্লাহ কি এ দু‘টি পুরুষ পশুকে বা এ দু‘টি স্ত্রী পশুকে হারাম করেছেন, অথবা উভয় স্ত্রী… - সূরা আল-আনফাল ৮:৭৫ - ٱلْأَرْحَامِ (গর্ভ)
আর যারা এর পরে ঈমান এনেছে ও হিজরাত করেছে এবং তোমাদের সাথে একত্রে জিহাদ করেছে, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত; আল্লাহর বিধানে আত্মীয়গণ একে অন্যের অপেক্ষা বেশি হকদার… - সূরা আর-রাদ ১৩:৮ - ٱلْأَرْحَامُ (জরায়ু)
প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমে ও বাড়ে আল্লাহ তা জানেন। এবং তাঁর বিধানে প্রত্যেক বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে। - সূরা আল-হাজ্জ ২২:৫ - ٱلْأَرْحَامِ (জরায়ুসমূহের)
হে মানুষ! পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিহান হও তাহলে (জেনে রেখ), আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্র হতে, এরপর জমাট বাধা রক্ত থেকে, তারপর পূর্ণাকৃতি… - সূরা লুকমান ৩১:৩৪ - ٱلْأَرْحَامِ ۖ (জরায়ুসমূহের)
কিয়ামাতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা জরায়ুতে রয়েছে। কেহ জানেনা আগামীকাল সে কী অর্জন করবে এবং কেহ জানেনা কোন্ স্থানে তার… - সূরা আল-আহযাব ৩৩:৬ - ٱلْأَرْحَامِ (আত্নীয়তা-সম্পর্কের (নিকট আত্মীয়-স্বজনরা মু’মিন হ'লে))
নাবী মু’মিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্টতর এবং তার স্ত্রীরা তাদের মা। আল্লাহর বিধান অনুসারে মু’মিন মুহাজির অপেক্ষা যারা আত্মীয় তারা পরস্পরের নিকটতম। তবে তোমরা… - সূরা মুহাম্মাদ ৪৭:২২ - أَرْحَامَكُمْ (তোমাদের আত্মীয়তার বন্ধনসমূহকে)
ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবতঃ তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। - সূরা আল-মুমতাহিনাহ ৬০:৩ - أَرْحَامُكُمْ (তোমাদের আত্মীয়দের)
তোমাদের অত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামাত দিবসে কোন কাজে আসবেনা। আল্লাহ তোমাদের মধ্যে ফাইসালা করে দিবেন; তোমরা যা কর তিনি তা দেখেন।