শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُخْزِى
يُخْزِى - শব্দের অর্থ: লাঞ্চিত করবেন
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-'ইমরান ৩:১৯২ - أَخْزَيْتَهُۥ ۖ (তাকে তুমি অপমান করলে)
হে আমাদের রাব্ব! আপনি যাকে জাহান্নামে প্রবিষ্ট করান, ফলতঃ নিশ্চয়ই তাকে লাঞ্ছিত করা হয়েছে; এবং অত্যাচারীদের জন্য কেহই সাহায্যকারী নেই। - সূরা আল-'ইমরান ৩:১৯৪ - تُخْزِنَا (আমাদেরকে অপমান করো)
হে আমাদের রাব্ব! আপনি স্বীয় রাসূলগণের মাধ্যমে আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা দান করুন এবং উত্থান দিবসে আমাদেরকে লাঞ্ছিত করবেননা। নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেননা। - সূরা আত-তাওবাহ ৯:১৪ - وَيُخْزِهِمْ (এবং লাঞ্ছিত করবেন তাদেরকে)
তোমরা তাদের সাথে যুদ্ধ কর। আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি প্রদান করবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন, আর তোমাদেরকে তাদের উপর বিজয়ী করবেন এবং মু’মিনের অন্তরসমূহকে… - সূরা হুদ ১১:৩৯ - يُخْزِيهِ (যা তাকে লাঞ্ছিত করবে)
সুতরাং সত্ত্বরই তোমরা জানতে পারবে যে, কোন ব্যক্তির উপর এমন আযাব আসার উপক্রম হয়েছে যা তাকে লাঞ্ছিত করবে এবং তার উপর চিরস্থায়ী আযাব নাযিল হবে। - সূরা হুদ ১১:৭৮ - تُخْزُونِ (আমাকে লজ্জিত করো)
আর তার কাওম তার কাছে ছুটে এলো, এবং তারা পূর্ব হতে কু-কার্যসমূহ করেই আসছিল। লূত বললঃ হে আমার কাওম! (তোমাদের ঘরে) আমার এই কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অতি উত্তম, অতএব… - সূরা হুদ ১১:৯৩ - يُخْزِيهِ (তাকে লাঞ্ছিত করে ছাড়বে)
আর হে আমার কাওম! তোমরা নিজেদের অবস্থায় কাজ করতে থাক, আমিও (আমার) কাজ করছি। সত্ত্বরই তোমরা জানতে পারবে যে, কে সেই ব্যক্তি যার উপর এমন শাস্তি আসন্ন যা তাকে অপমানিত করবে… - সূরা আল-হিজর ১৫:৬৯ - تُخْزُونِ (আমাকে তোমরা লাঞ্ছিত করো)
তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে লজ্জিত করনা। - সূরা আন্-নাহল ১৬:২৭ - يُخْزِيهِمْ (তিনি লাঞ্ছিত করবেন তাদের)
পরে কিয়ামাত দিবসে তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেনঃ কোথায় আমার সেই সব শরীক যাদের সম্বন্ধে তোমরা বিতন্ডা করতে? যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলবেঃ নিশ্চয়ই আজ… - সূরা আশ-শু'আরা ২৬:৮৭ - تُخْزِنِى (আমাকে লাঞ্চিত করো)
এবং আমাকে লাঞ্ছিত করবেননা পুনরুত্থান দিবসে – - সূরা আয-যুমার ৩৯:৪০ - يُخْزِيهِ (তাকে লাঞ্ছিত করবে)
কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কার উপর আপতিত হবে স্থায়ী শাস্তি। - সূরা আল-হাশর ৫৯:৫ - وَلِيُخْزِىَ (এবং লাঞ্ছিত করার জন্যে)
তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কান্ডের উপর স্থির রেখে দিয়েছ, তাতো আল্লাহরই অনুমতিক্রমে; এটা এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন। - সূরা আত-তাহরিম ৬৬:৮ - يُخْزِى (লাঞ্চিত করবেন)
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা আল্লাহর নিকট তাওবাহ কর, বিশুদ্ধ তাওবাহ; সম্ভবতঃ তোমাদের রাব্ব তোমাদের মন্দ কাজগুলি মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার…