শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › نَجْوَىٰٓ
نَجْوَىٰٓ - শব্দের অর্থ: গোপন পরামর্শ করে
যেসব আয়াতে এসেছে
- সূরা আন-নিসা ৪:১১৪ - نَّجْوَىٰهُمْ (তাদের গোপন পরামর্শের)
সাধারণ লোকের অধিকাংশ গুপ্ত পরামর্শে কোন মঙ্গল নিহিত থাকেনা, তবে হ্যাঁ যে ব্যক্তি দান খয়রাত করে অথবা কোন সৎ কাজ করে কিংবা লোকের মধ্যে পরস্পর সন্ধি স্থাপন করে দেয়ার… - সূরা আত-তাওবাহ ৯:৭৮ - وَنَجْوَىٰهُمْ (ও তাদের গোপন পরামর্শ)
তাদের কি জানা নেই যে, আল্লাহ তাদের মনের গুপ্ত কথা এবং গোপন পরামর্শ সবই অবগত আছেন? আর তাদের কি এ খবর জানা নেই যে, আল্লাহ সমস্ত গাইবের কথা খুবই জ্ঞাত আছেন? - সূরা বানী ইসরাঈল ১৭:৪৭ - نَجْوَىٰٓ (গোপন পরামর্শ করে)
যখন তারা কান পেতে তোমার কথা শুনে তখন তারা কেন তা শুনে আমি তা ভাল জানি, এবং এটাও জানি যে, গোপনে আলোচনা কালে সীমা লংঘনকারীরা বলেঃ তোমরাতো এক যাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ। - সূরা ত্ব-হা ২০:৬২ - ٱلنَّجْوَىٰ (পরামর্শ)
তারা নিজেদের মধ্যে নিজেদের কাজ সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল। - সূরা আল-আম্বিয়া ২১:৩ - ٱلنَّجْوَى (পরামর্শ)
তাদের অন্তর থাকে অমনোযোগী, সীমা লংঘনকারীরা গোপনে পরামর্শ করেঃ এতো তোমাদের মতই একজন মানুষ, তবুও কি তোমরা দেখে শুনে যাদুর কবলে পড়বে? - সূরা আয-যুখরুফ ৪৩:৮০ - وَنَجْوَىٰهُم ۚ (ও তাদের গোপন পরামর্শ)
তারা কি মনে করে যে, আমি তাদের গোপন বিষয় ও মন্ত্রনার খবর রাখিনা? অবশ্যই রাখি। আমার মালাইকা/ফেরেশতাতো তাদের নিকট থেকে সব কিছু লিপিবদ্ধ করে। - সূরা আল-মুজাদালাহ ৫৮:৭ - نَّجْوَىٰ (গোপন পরামর্শ)
তুমি কি অনুধাবন করনা, আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন? তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয়না যাতে চতুর্থ হিসাবে তিনি উপস্থিত থাকেননা; এবং পাঁচ… - সূরা আল-মুজাদালাহ ৫৮:৮ - ٱلنَّجْوَىٰ (গোপন পরামর্শ)
তুমি কি তাদেরকে লক্ষ্য করনা, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল; অতঃপর তারা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমা লংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য… - সূরা আল-মুজাদালাহ ৫৮:১০ - ٱلنَّجْوَىٰ (গোপন পরামর্শ (করা হয়))
শাইতানের প্ররোচনায় হয় এই গোপন পরামর্শ, মু’মিনদেরকে দুঃখ দেয়ার জন্য; কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত শাইতান তাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয়। মু’মিনদের কর্তব্য হল… - সূরা আল-মুজাদালাহ ৫৮:১২ - نَجْوَىٰكُمْ (তোমার একান্তে কথা বলার)
হে মু’মিনগণ! তোমরা রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাইলে উহার পূর্বে সাদাকাহ প্রদান করবে, এটাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক। যদি তাতে অক্ষম হও তাহলে এ জন্য তোমাদেরকে… - সূরা আল-মুজাদালাহ ৫৮:১৩ - نَجْوَىٰكُمْ (তোমাদের একান্তে কথা বলার)
তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সাদাকাহ প্রদান কষ্টকর মনে কর? যখন তোমরা সাদাকাহ দিতে পারলেনা, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত প্রতিষ্ঠিত কর…