শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْقَوِىُّ
ٱلْقَوِىُّ - শব্দের অর্থ: শক্তিমান
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আনফাল ৮:৫২ - قَوِىٌّۭ (শক্তিশালী)
এটা ফির‘আউনের বংশ ও তাদের পূর্ববর্তী লোকদের অবস্থার ন্যায়; তারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করলেন, নিঃসন্দেহে… - সূরা হুদ ১১:৬৬ - ٱلْقَوِىُّ (শক্তিমান)
অতঃপর যখন আমার হুকুম এসে পৌঁছল, আমি সালিহকে এবং যারা তার সাথে ঈমানদার ছিল তাদেরকে নিজ অনুগ্রহে রক্ষা করলাম, আর বাঁচালাম সেই দিনের বড় লাঞ্ছনা হতে; নিশ্চয়ই তোমার রাব্ব… - সূরা আল-হাজ্জ ২২:৪০ - لَقَوِىٌّ (অবশ্যই শক্তিমান)
তাদেরকে তাদের ঘর বাড়ী হতে অন্যায়ভাবে বহিস্কৃত করা হয়েছে শুধু এ কারণে যে, তারা বলেঃ আমাদের রাব্ব আল্লাহ! আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন… - সূরা আল-হাজ্জ ২২:৭৪ - لَقَوِىٌّ (অবশ্যই শক্তিমান)
তারা আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করেনা। আল্লাহ নিশ্চয়ই ক্ষমতাবান, পরাক্রমশালী। - সূরা আন্-নামাল ২৭:৩৯ - لَقَوِىٌّ (অবশ্যই শক্তিশালী)
এক শক্তিশালী জিন বললঃ আপনি আপনার স্থান হতে উঠার পূর্বে আমি ওটা আপনার নিকট এনে দিব এবং এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। - সূরা আল-কাসাস ২৮:২৬ - ٱلْقَوِىُّ ((যে) শক্তিশালী)
তাদের একজন বললঃ হে পিতা! আপনি একে মজুর নিযুক্ত করুন; কারণ আপনার মজুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী, বিশ্বস্ত। - সূরা আল-আহযাব ৩৩:২৫ - قَوِيًّا (শক্তিমান)
আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় বিফল মনোরথ হয়ে ফিরে যেতে বাধ্য করলেন। কোন কল্যাণ তারা লাভ করেনি। যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:২২ - قَوِىٌّۭ (শক্তিশালী)
এটা এ জন্য যে, তাদের নিকট তাদের রাসূলগণ নিদর্শনসহ এলে তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। তিনিতো শক্তিশালী, শাস্তি দানে কঠোর। - সূরা আশ-শুরা ৪২:১৯ - ٱلْقَوِىُّ (প্রবল শক্তিমান)
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিয্ক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী। - সূরা আল-হাদীদ ৫৭:২৫ - قَوِىٌّ (শক্তিধর)
নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি লৌহও দিয়েছি যাতে রয়েছে প্রচন্ড… - সূরা আল-মুজাদালাহ ৫৮:২১ - قَوِىٌّ (শক্তিধর)
আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমি এবং আমার রাসূল অবশ্যই বিজয়ী হব। আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।