শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › عَدْنٍۢ
عَدْنٍۢ - শব্দের অর্থ: চিরস্থায়ী
যেসব আয়াতে এসেছে
- সূরা আত-তাওবাহ ৯:৭২ - عَدْنٍۢ ۚ (চিরস্থায়ী)
আর মু’মিন পুরুষ ও মু’মিনা নারীদেরকে আল্লাহ এমন উদ্যানসমূহের ও‘য়াদা দিয়ে রেখেছেন যেগুলির নিম্নদেশে বইতে থাকবে নহরসমূহ, যেখানে তারা অনন্ত কাল থাকবে, আরও (ও‘য়াদা দিয়েছেন)… - সূরা আর-রাদ ১৩:২৩ - عَدْنٍۢ (স্হায়ী)
স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের মাতা-পিতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও এবং মালাইকা/ফেরেশতারা তাদের কাছে হাযির হবে প্রত্যেক… - সূরা আন্-নাহল ১৬:৩১ - عَدْنٍۢ (স্থায়ী)
ওটা স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে; ওর পাদদেশে স্রোতস্বিনী নদী প্রবাহিত; তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তা’ই থাকবে; এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন… - সূরা আল-কাহফ ১৮:৩১ - عَدْنٍۢ (স্থায়ী)
তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে স্বর্ণ-কংকনে অলংকৃত করা হবে, তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে… - সূরা মারইয়াম ১৯:৬১ - عَدْنٍ (স্থায়ী)
এটা স্থায়ী জান্নাত, যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাঁর বান্দাদেরকে দিয়েছেন, তাঁর প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভাবী। - সূরা ত্ব-হা ২০:৭৬ - عَدْنٍۢ (স্থায়ী)
স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং এই পুরস্কার তাদেরই জন্য যারা পবিত্র। - সূরা ফাত্বির ৩৫:৩৩ - عَدْنٍۢ (স্থায়ী)
তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। - সূরা সোয়াদ ৩৮:৫০ - عَدْنٍۢ (চিরস্থায়ী)
চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য উম্মুক্ত রয়েছে যার দ্বার। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৮ - عَدْنٍ (চিরস্থায়ী)
হে আমাদের রাব্ব! আপনি তাদেরকে দাখিল করুন স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের মাতা-পিতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততির মধ্যে যারা সৎ কাজ করেছে… - সূরা আস-সফ ৬১:১২ - عَدْنٍۢ ۚ (চিরস্থায়ী)
আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটাই মহা সাফল্য। - সূরা আল-বাইয়্যিনাহ ৯৮:৮ - عَدْنٍۢ (চিরস্থায়ী)
তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে; আল্লাহ তাদের উপর প্রসন্ন এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট; ইহা এ…