শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱبْنِ
ٱبْنِ - শব্দের অর্থ: নির্মাণ করো
যেসব আয়াতে এসেছে
- সূরা আত-তাওবাহ ৯:১১০ - بَنَوْا۟ (তারা বানিয়েছে)
তাদের এই ইমারাত যা তারা নির্মাণ করেছে, তা সদা তাদের মনে খট্কা সৃষ্টি করতে থাকবে, যে পর্যন্ত তাদের অন্তরই ছিন্নভিন্ন হয়ে যায়, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। - সূরা আল-কাহফ ১৮:২১ - ٱبْنُوا۟ (তোমরা নির্মাণ করো)
এবং এভাবে আমি মানুষকে তাদের বিষয় জানিয়ে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামাতে কোন সন্দেহ নেই; যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে… - সূরা আশ-শু'আরা ২৬:১২৮ - أَتَبْنُونَ (কি তোমরা নির্মাণ করছো)
তোমরা কি প্রতিটি উঁচু স্থানে নিরর্থক স্মৃতিসৌধ/ভাস্কর্য নির্মাণ করছ? - সূরা আস-সাফফাত ৩৭:৯৭ - ٱبْنُوا۟ (তোমরা তৈরী করো)
তারা বললঃ এর জন্য এক ইমারাত তৈরী কর, অতঃপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর। - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৩৬ - ٱبْنِ (নির্মাণ করো)
ফির‘আউন বললঃ হে হামান! আমার জন্য তুমি নির্মাণ কর এক সুউচ্চ প্রাসাদ যাতে আমি পাই অবলম্বন – - সূরা ক্বা-ফ ৫০:৬ - بَنَيْنَـٰهَا (তা আমরা নির্মাণ করেছি)
তারা কি তাদের উর্ধ্বস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখেনা যে, আমি কিভাবে ওটা নির্মাণ করেছি এবং ওকে সুশোভিত করেছি এবং ওতে কোন ফাটলও নেই? - সূরা আয-যারিয়াত ৫১:৪৭ - بَنَيْنَـٰهَا (তা আমরা সৃষ্টি করেছি)
আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী, - সূরা আত-তাহরিম ৬৬:১১ - ٱبْنِ (বানাও)
আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফির‘আউন পত্নীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিলঃ হে আমার রাব্ব! আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে… - সূরা আন-নাবা ৭৮:১২ - وَبَنَيْنَا (এবং আমরা নির্মাণ করেছি)
আর নির্মাণ করেছি তোমাদের উর্ধ্বদেশে সুদৃঢ় সপ্ত আকাশ, - সূরা আন-নাযি'আত ৭৯:২৭ - بَنَىٰهَا (তা তিনি নির্মাণ করেছেন)
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন। - সূরা আশ-শামস ৯১:৫ - بَنَىٰهَا (তা তৈরি করেছেন)
শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর।