শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلظَّـٰلِمُونَ
ٱلظَّـٰلِمُونَ - শব্দের অর্থ: সীমালঙ্ঘনকারীরা
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৩৫ - ٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারীদের'')
এবং আমি বললামঃ হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে অবস্থান কর এবং তা হতে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর; কিন্তু ঐ বৃক্ষের নিকটবর্তী হয়োনা, তাহলে তোমরা অত্যাচারীদের… - সূরা আল-বাকারাহ ২:৫১ - ظَـٰلِمُونَ (সীমালঙ্ঘঙ্কারী (ছিলে))
এবং যখন আমি মূসার সঙ্গে চল্লিশ রজনীর অঙ্গীকার করেছিলাম, অনন্তর তোমরা গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে অত্যাচারী। - সূরা আল-বাকারাহ ২:৯২ - ظَـٰلِمُونَ (সীমালঙ্ঘনকারী)
এবং নিশ্চয়ই মূসা উজ্জ্বল নিদর্শনাবলীসহ তোমাদের নিকট উপস্থিত হয়েছিল; অনন্তর তোমরা গো-বৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, যেহেতু তোমরা অত্যাচারী ছিলে। - সূরা আল-বাকারাহ ২:৯৫ - بِٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘঙ্কারীদের সম্পর্কে)
এবং তাদের হস্তসমূহ পূর্বে যা প্রেরণ করেছে তজ্জন্য তারা কখনই তা কামনা করবেনা এবং আল্লাহ অত্যাচারীদের সম্বন্ধে সবিশেষ অবগত আছেন। - সূরা আল-বাকারাহ ২:১২৪ - ٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারীদের (জন্য)'')
এবং যখন তোমার রাব্ব ইবরাহীমকে কতিপয় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বলেছিলেনঃ নিশ্চয়ই আমি তোমাকে মানবমন্ডলীর নেতা করব। সে বলেছিলঃ আমার বংশধরগণ… - সূরা আল-বাকারাহ ২:১৪৫ - ٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারীদের)
এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের নিকট যদি তুমি সমুদয় নিদর্শন আনয়ন কর তবুও তারা তোমার কিবলাহকে গ্রহণ করবেনা; এবং তুমিও তাদের কিবলাহ গ্রহণ করতে পারনা, আর তাদের কোন… - সূরা আল-বাকারাহ ২:১৯৩ - ٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারীদের)
ফিতনা দূর হয়ে আল্লাহর দীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ কর; অতঃপর যদি তারা নিবৃত্ত হয় তাহলে অত্যাচারীদের উপর ব্যতীত শত্রুতা নেই। - সূরা আল-বাকারাহ ২:২২৯ - ٱلظَّـٰلِمُونَ (অত্যাচারী (হবে))
তালাক দুইবার; অতঃপর (স্ত্রীকে) হয় বিহিতভাবে রাখতে হবে অথবা সদ্ভাবে পরিত্যাগ করতে হবে; আর নিজেদের দেয় সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় স্ত্রীদের কাছ… - সূরা আল-বাকারাহ ২:২৪৬ - بِٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারী সম্পর্কে)
তুমি কি মূসার পরে ইসরাঈল বংশীয় প্রধানদের প্রতি লক্ষ্য করনি? নিজেদের এক নাবীকে যখন তারা বলেছিলঃ আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দাও (যেন) আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে… - সূরা আল-বাকারাহ ২:২৫৪ - ٱلظَّـٰلِمُونَ (সীমালঙ্ঘনকারী)
হে বিশ্বাসীগণ! আমি তোমাদেরকে যে জীবনোপকরণ দান করেছি তা হতে সেদিন সমাগত হওয়ার পূর্বে ব্যয় কর যেদিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ নেই, আর অবিশ্বাসীরাই অত্যাচারী। - সূরা আল-বাকারাহ ২:২৫৮ - ٱلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারী)
তুমি কি তার প্রতি লক্ষ্য করনি যে ইবরাহীমের সাথে তার রাব্ব সম্বন্ধে বিতর্ক করেছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব প্রদান করেছিলেন। ইবরাহীম বলেছিলঃ আমার রাব্ব তিনিই যিনি জীবিত… - সূরা আল-বাকারাহ ২:২৭০ - لِلظَّـٰلِمِينَ (সীমালঙ্ঘনকারীদের জন্য)
এবং যে কোন বস্তু তোমরা ব্যয় করনা কেন, অথবা যে কোন প্রতিজ্ঞা (নযর) তোমরা গ্রহণ করনা কেন, আল্লাহ নিশ্চয়ই তা অবগত হন; আর অত্যাচারীদের কোনই সাহায্যকারী নেই।