শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مُحْسِنٌۭ
مُحْسِنٌۭ - শব্দের অর্থ: সত্যনিষ্ঠও
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৫৮ - ٱلْمُحْسِنِينَ (সৎকর্মশীলদেরকে'')
এবং যখন আমি বললামঃ তোমরা এই নগরে প্রবেশ কর, অতঃপর যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার কর এবং সাজদাহবনতভাবে দ্বারে প্রবেশ কর এবং তোমরা বলঃ আমরা ক্ষমা প্রার্থনা করছি, তাহলে আমি… - সূরা আল-বাকারাহ ২:১১২ - مُحْسِنٌۭ (সত্যনিষ্ঠও)
অবশ্য যে ব্যক্তি নিজেকে আল্লাহর নিকট সর্মপন করেছে এবং সৎকাজ করেছে, ফলতঃ তার জন্য তার রবের নিকট প্রতিদান রয়েছে এবং তাদের জন্য কোন আশংকা নেই ও তারা চিন্তিত হবেনা। - সূরা আল-বাকারাহ ২:১৯৫ - ٱلْمُحْسِنِينَ (অনুগ্রহকারীদেরকে)
এবং তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং স্বীয় হস্ত ধ্বংসের দিকে প্রসারিত করনা এবং কল্যাণ সাধন করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ কল্যাণ সাধনকারীদের ভালবাসেন। - সূরা আল-বাকারাহ ২:২৩৬ - ٱلْمُحْسِنِينَ (সৎকর্মশীল লোকদের)
যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে অথবা তাদের প্রাপ্য নির্ধারণ করার পূর্বে তালাক প্রদান কর তাহলে তাতে তোমাদের কোন দোষ নেই, এবং তোমরা তাদেরকে কিছু সংস্থান করে দিবে… - সূরা আল-'ইমরান ৩:১৩৪ - ٱلْمُحْسِنِينَ (নেক লোকদেরকে)
যারা স্বচ্ছলতা ও অভাবের মধ্যে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানবদেরকে ক্ষমা করে; এবং আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন। - সূরা আল-'ইমরান ৩:১৪৮ - ٱلْمُحْسِنِينَ (সৎকর্মশালীদেরকে)
অনন্তর আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কার প্রদান করলেন এবং পরলোকের পুরস্কার শ্রেষ্ঠতর; এবং আল্লাহ সৎকর্মশীলগণকে ভালবাসেন। - সূরা আন-নিসা ৪:১২৫ - مُحْسِنٌۭ (সৎকর্মশীলও)
আর যে আল্লাহর উদ্দেশে স্বীয় আনন সমর্পণ করেছে ও সৎ কাজ করে এবং ইবরাহীমের সুদৃঢ় ধর্মের অনুসরণ করে, তার অপেক্ষা কার ধর্ম উৎকৃষ্ট? এবং আল্লাহ ইবরাহীমকে স্বীয় বন্ধু রূপে… - সূরা আল-মায়িদাহ ৫:১৩ - ٱلْمُحْسِنِينَ (সৎ কর্মশীলদেরকে)
বস্তুতঃ শুধু তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই আমি তাদেরকে স্বীয় অভিশপ্ত করলাম এবং অন্তরকে কঠোর করে দিলাম। তারা কালামকে (তাওরাত) ওর স্থানসমূহ হতে পরিবর্তন করে দেয় এবং… - সূরা আল-মায়িদাহ ৫:৮৫ - ٱلْمُحْسِنِينَ (সৎকর্মপরায়ণদের)
ফলতঃ তাদের এই উক্তির বিনিময়ে আল্লাহ তাদেরকে এমন উদ্যানসমূহ প্রদান করবেন, যার তলদেশে নহর বইতে থাকবে, তারা তাতে অনন্তকাল অবস্থান করবে। সৎ কর্মশীলদের জন্য এটাই প্রতিদান! - সূরা আল-মায়িদাহ ৫:৯৩ - ٱلْمُحْسِنِينَ (উত্তম কর্মশীলদেরকে)
যারা ঈমান এনেছে ও ভাল কাজ করে, এরূপ লোকদের উপর কোন পাপ নেই যা তারা পূর্বে আহার করেছে যখন তারা ভবিষ্যতের জন্য পরহেয করে, ঈমান রাখে ও ভাল কাজ করে, পুনরায় সংযত থাকে এবং… - সূরা আল-আন'আম ৬:৮৪ - ٱلْمُحْسِنِينَ (সৎকর্মপরায়ণদেরকে)
আমি তাকে ইসহাক ও ইয়াকূবকে দান করেছি এবং উভয়কেই সঠিক পথের সন্ধান দিয়েছি, আর তার পূর্বে নূহকেও সঠিক পথের হিদায়াত দিয়েছি; আর তার (ইবরাহীমের) বংশের মধ্যে দাঊদ, সুলাইমান… - সূরা আল-আ'রাফ ৭:৫৬ - ٱلْمُحْسِنِينَ (সৎকর্মশীলদের)
দুনিয়ায় শান্তি শৃংখলা স্থাপনের পর বিপর্যয় ও বিশৃংখলা সৃষ্টি করনা, আল্লাহকে ভয়-ভীতি ও আশা আকাংখার সাথে ডাক, নিঃসন্দেহে আল্লাহর রাহমাত সৎকর্মশীলদের অতি সন্নিকটে।