শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلضَّلَـٰلُ
ٱلضَّلَـٰلُ - শব্দের অর্থ: বিভ্রান্তি
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:১৬৪ - ضَلَـٰلٍۢ (বিভ্রান্তির)
নিশ্চয়ই আল্লাহ মু’মিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি তাদের নিজেদেরই মধ্য হতে রাসূল প্রেরণ করেছেন, যে তাদের নিকট তাঁর নিদর্শনাবলী পাঠ করে ও তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে… - সূরা আন-নিসা ৪:৬০ - ضَلَـٰلًۢا (পথ ভ্রষ্টতায়)
তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা দাবী করে যে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তৎপ্রতি তারা বিশ্বাস করে? অথচ তারা নিজেদের মুকাদ্দামা… - সূরা আন-নিসা ৪:১১৬ - ضَلَـٰلًۢا (পথভ্রষ্টতায়)
নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশী স্থাপনকারীকে ক্ষমা করেননা এবং এতদ্ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন; এবং যে আল্লাহর সাথে অংশী স্থাপন করে সে নিশ্চয়ই সুদূর বিপথে… - সূরা আন-নিসা ৪:১৩৬ - ضَلَـٰلًۢا (পথভ্রষ্টতায়)
হে মু’মিনগণ! তোমরা বিশ্বাস স্থাপন কর আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি এবং এই কিতাবের প্রতি যা তিনি তাঁর রাসূলের উপর অবতীর্ণ করেছেন এবং ঐ কিতাবের প্রতি যা পূর্বে… - সূরা আন-নিসা ৪:১৬৭ - ضَلَـٰلًۢا (পথভ্রষ্টতায়)
নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং অপরকে আল্লাহর পথ হতে প্রতিরোধ করেছে, অবশ্যই তারা সুদূর বিপথে বিভ্রান্ত হয়েছে। - সূরা আল-আন'আম ৬:৭৪ - ضَلَـٰلٍۢ (পথভ্রষ্টতার)
স্মরণ কর, যখন ইবরাহীম তার পিতা আযারকে বললঃ আপনি মূর্তিগুলোকে মা‘বূদ মনোনীত করেছেন? নিঃসন্দেহে আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে নিপতিত দেখছি। - সূরা আল-আ'রাফ ৭:৬০ - ضَلَـٰلٍۢ (ভ্রান্তির)
তার সম্প্রদায়ের প্রধান ও নেতারা বললঃ আমরা তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখছি। - সূরা ইউনুস ১০:৩২ - ٱلضَّلَـٰلُ ۖ (বিভ্রান্তি)
সুতরাং তিনিই হচ্ছেন আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত রাব্ব, অতএব সত্যের পর ভ্রষ্টতা ছাড়া আর কি রইল? তাহলে তোমরা (সত্যকে ছেড়ে) কোথায় ফিরে যাচ্ছ? - সূরা ইউসুফ ১২:৮ - ضَلَـٰلٍۢ (বিভ্রান্তির)
যখন তারা (ভাইয়েরা) বলেছিলঃ আমাদের পিতার নিকট ইউসুফ এবং তার ভাইই (বিন ইয়ামীন) অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, আমাদের পিতাতো স্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছেন । - সূরা ইউসুফ ১২:৩০ - ضَلَـٰلٍۢ (বিভ্রান্তির)
নগরে কতিপয় নারী বললঃ আযীযের স্ত্রী তার যুবক দাস হতে অসৎ কাজ কামনা করেছে; প্রেম তাকে উম্মত্ত করেছে, আমরাতো তাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে। - সূরা ইউসুফ ১২:৯৫ - ضَلَـٰلِكَ (আপনার ভুলের)
তারা বললঃ আল্লাহর শপথ! আপনিতো আপনার পূর্ব বিভ্রান্তিতেই রয়েছেন। - সূরা আর-রাদ ১৩:১৪ - ضَلَـٰلٍۢ (ভ্রান্তির)
সত্যের আহবান তাঁরই। যারা তাঁকে ছাড়া আহবান করে অপরকে তারা (অপরেরা) তাদেরকে কোনই সাড়া দেয়না; তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মত যে তার মুখে পানি পৌঁছবে এই আশায় তার হস্তদ্বয়…