শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْخَـٰسِرُونَ
ٱلْخَـٰسِرُونَ - শব্দের অর্থ: ক্ষতিগ্রস্ত
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২৭ - ٱلْخَـٰسِرُونَ (ক্ষতিগ্রস্ত)
যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং ঐ সব সম্বন্ধ ছিন্ন করে যা অবিচ্ছিন্ন রাখতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং যারা ভূপৃষ্ঠে বিবাদ সৃষ্টি করে… - সূরা আল-বাকারাহ ২:৬৪ - ٱلْخَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্তদের)
এরপর পুনরায় তোমরা ফিরে গেলে, অতএব যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাঁর করুণা না থাকত তাহলে অবশ্যই তোমরা বিনাশ প্রাপ্ত হতে। - সূরা আল-বাকারাহ ২:১২১ - ٱلْخَـٰسِرُونَ (ক্ষতিগ্রস্থ)
আমি যাদেরকে যে ধর্মগ্রন্থ দান করেছি তা যারা সঠিকভাবে সত্য বুঝে পাঠ করে তারাই এর প্রতি বিশ্বাস স্থাপনকারী, এবং যে কেহ এটা অবিশ্বাস করে ফলতঃ তারাই ক্ষতিগ্রস্ত হবে। - সূরা আল-'ইমরান ৩:৮৫ - ٱلْخَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্থদের)
আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনই তার নিকট হতে গৃহীত হবেনা এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। - সূরা আল-'ইমরান ৩:১৪৯ - خَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্ত হয়ে)
হে মু’মিনগণ! যারা অবিশ্বাস করেছে, যদি তোমরা তাদের আজ্ঞাবহ হও তাহলে তারা তোমাদেরকে পশ্চাদপদে ফিরিয়ে নিবে, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। - সূরা আল-মায়িদাহ ৫:৫ - ٱلْخَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্তদের)
আজ তোমাদের জন্য পবিত্র বস্তুগুলি হালাল করা হল। আহলে কিতাবের যবাহকৃত জীবও তোমাদের জন্য হালাল এবং তোমাদের যবাহকৃত জীবও তাদের জন্য হালাল। আর সতী সাধ্বী মুসলিম নারীরাও এবং… - সূরা আল-মায়িদাহ ৫:২১ - خَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্ত হয়ে)
হে আমার সম্প্রদায়! এই পুণ্য ভূমিতে প্রবেশ কর যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, আর পিছনের দিকে ফিরে যেওনা, তাহলে তোমরা সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত হবে। - সূরা আল-মায়িদাহ ৫:৩০ - ٱلْخَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্তদের)
অতঃপর তার প্রবৃত্তি তাকে স্বীয় ভ্রাতৃ হত্যার প্রতি প্রলুব্ধ করে তুলল। সুতরাং সে তাকে হত্যা করেই ফেলল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল। - সূরা আল-মায়িদাহ ৫:৫৩ - خَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্ত)
আর মুসলিমরা বলবেঃ আরে! এরাই নাকি তারা, যারা অতি দৃঢ়তার সাথে আল্লাহর নামে শপথ করত, আমরা তোমাদের সাথেই আছি? এদের সমস্ত কাজই ব্যর্থ হয়ে গেছে, ফলে তারা অকৃতকার্য হয়ে রইল। - সূরা আল-আ'রাফ ৭:২৩ - ٱلْخَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্তদের)
তারা বললঃ হে আমাদের রাব্ব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। - সূরা আল-আ'রাফ ৭:৯০ - لَّخَـٰسِرُونَ (অবশ্যই ক্ষতিগ্রস্ত)
আর তাদের সম্প্রদায়ের কাফির সর্দাররা বললঃ তোমরা যদি শু‘আইবকে অনুসরণ কর তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। - সূরা আল-আ'রাফ ৭:৯২ - ٱلْخَـٰسِرِينَ (ক্ষতিগ্রস্ত)
অবস্থা দেখে মনে হল, যারা শু‘আইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা যেন কখনও সেখানে বসবাস করেনি, শু‘আইবকে মিথ্যা প্রতিপন্নকারী লোকেরাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল।