শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَنْهَىٰ
يَنْهَىٰ - শব্দের অর্থ: বাধা দেয়
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:১০৪ - وَيَنْهَوْنَ (এবং তারা নিষেধ করবে)
এবং তোমাদের মধ্যে এরূপ এক সম্প্রদায় হওয়া উচিত যারা কল্যাণের দিকে আহবান করে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সুফল প্রাপ্ত হবে। - সূরা আল-'ইমরান ৩:১১০ - وَتَنْهَوْنَ (ও তোমরা নিষেধ কর)
তোমরাই সর্বোত্তম উম্মাত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ করবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে; আর যদি… - সূরা আল-'ইমরান ৩:১১৪ - وَيَنْهَوْنَ (ও তারা নিষেধ করে)
তারা আল্লাহ ও আখিরাত বিশ্বাস করে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করে এবং সৎ কাজসমূহে তৎপর থাকে, আর তারাই সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত। - সূরা আন-নিসা ৪:৩১ - تُنْهَوْنَ (তোমাদের নিষেধ করা হয়)
তোমরা যদি সেই বড় বড় পাপসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের ক্রটি বিচ্যুতিগুলি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাব। - সূরা আন-নিসা ৪:১৬১ - نُهُوا۟ (তাদেরকে মানা করা হয়েছিল)
এবং তারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সুদ গ্রহণ করত এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত এবং আমি তাদের মধ্যস্থ অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে… - সূরা আল-মায়িদাহ ৫:৬৩ - يَنْهَىٰهُمُ (নিষেধ করে তাদের)
তাদেরকে আল্লাহওয়ালা এবং আলিমগণ পাপের বাক্য হতে এবং হারাম মাল ভক্ষণ করা হতে কেন নিষেধ করছেনা? তাদের এ অভ্যাস নিন্দনীয়। - সূরা আল-আন'আম ৬:২৬ - يَنْهَوْنَ (নিষেধ করে (লোকদেরকে))
তারা নিজেরাতো তা থেকে বিরত থাকে, অধিকন্ত লোকদেরকেও তারা তা থেকে বিরত রাখতে চায়; বস্তুতঃ তারা ধ্বংস করছে শুধুমাত্র নিজেদেরকেই অথচ তারা অনুভব করছেনা। - সূরা আল-আন'আম ৬:২৮ - نُهُوا۟ (তাদের নিষেধ করা হয়েছিলো)
যে সত্য তারা পূর্বে গোপন করেছিল তা তখন তাদের নিকট সুস্পষ্ট রূপে প্রতিভাত হয়ে পড়বে, আর যদি তাদেরকে সাবেক পার্থিব জীবনে ফিরে যেতেও দেয়া হয়, তবুও যা করতে তাদেরকে নিষেধ করা… - সূরা আল-আন'আম ৬:৫৬ - نُهِيتُ (আমাকে নিষেধ করা হয়েছে)
তুমি কাফিরদেরকে বলে দাওঃ তোমরা আল্লাহকে ছেড়ে যার ইবাদাত কর, আমাকে তার ইবাদাত করতে নিষেধ করা হয়েছে। বলঃ আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করবনা, তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব… - সূরা আল-আ'রাফ ৭:২০ - نَهَىٰكُمَا (তোমাদের দুজনকে নিষেধ করেছেন)
অতঃপর তাদের লজ্জাস্থান যা পরস্পরের কাছে গোপন রাখা হয়েছিল তা প্রকাশ করার জন্য শাইতান তাদেরকে কুমন্ত্রণা দিল, সে বললঃ তোমাদের রাব্ব এই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছেন, এর… - সূরা আল-আ'রাফ ৭:২২ - أَنْهَكُمَا (তোমাদের দু'জনকে আমি নিষেধ করি)
অতঃপর সে (শাইতান) তাদের উভয়কে বিভ্রান্ত করল। যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ গ্রহণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা বাগানের বৃক্ষপত্র… - সূরা আল-আ'রাফ ৭:১৫৭ - وَيَنْهَىٰهُمْ (ও নিষেধ করে তাদের)
যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইঞ্জীল কিতাবে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর…