শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلْمَلَأُ
ٱلْمَلَأُ - শব্দের অর্থ: প্রধান ব্যক্তিরা
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২৪৬ - ٱلْمَلَإِ (প্রধানদের)
তুমি কি মূসার পরে ইসরাঈল বংশীয় প্রধানদের প্রতি লক্ষ্য করনি? নিজেদের এক নাবীকে যখন তারা বলেছিলঃ আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দাও (যেন) আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে… - সূরা আল-আ'রাফ ৭:৬০ - ٱلْمَلَأُ (প্রধানগণ)
তার সম্প্রদায়ের প্রধান ও নেতারা বললঃ আমরা তোমাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখছি। - সূরা আল-আ'রাফ ৭:৬৬ - ٱلْمَلَأُ ((সেই জাতির) প্রধান ব্যক্তিরা)
তার জাতির নেতারা বললঃ আমরা তোমাকে নির্বোধ দেখছি এবং আমরাতো তোমাকে নিশ্চিত রূপে মিথ্যাবাদী মনে করি। - সূরা আল-আ'রাফ ৭:৭৫ - ٱلْمَلَأُ ((সেই জাতির) প্রধান ব্যক্তিরা)
তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা তাদের মধ্যকার দুর্বল ও উৎপীড়িত মু’মিনদেরকে বললঃ তোমরা কি বিশ্বাস কর যে, সালিহ তার রাব্ব কর্তৃক প্রেরিত হয়েছে? তারা উত্তরে বললঃ নিশ্চয়ই… - সূরা আল-আ'রাফ ৭:৮৮ - ٱلْمَلَأُ (প্রধানরা)
আর তার সম্প্রদায়ের দাম্ভিক ও অহংকারী প্রধানরা বলেছিলঃ হে শু‘আইব! আমরা অবশ্যই তোমাকে, তোমার সংগী সাথী মু’মিনদেরকে আমাদের জনপদ হতে বহিস্কার করব অথবা তোমরা আমাদের… - সূরা আল-আ'রাফ ৭:৯০ - ٱلْمَلَأُ (প্রধান ব্যক্তিরা)
আর তাদের সম্প্রদায়ের কাফির সর্দাররা বললঃ তোমরা যদি শু‘আইবকে অনুসরণ কর তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। - সূরা আল-আ'রাফ ৭:১০৩ - وَمَلَإِي۟هِۦ (ও তার পরিষদবর্গের (কাছে))
অতঃপর আমি মূসাকে আমার আয়াত ও নিদর্শনসহ ফির‘আউন ও তার পরিষদবর্গের নিকট পাঠালাম, কিন্তু তারা যুলম করল। সুতরাং এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল তা তুমি লক্ষ্য কর। - সূরা আল-আ'রাফ ৭:১০৯ - ٱلْمَلَأُ (প্রধান ব্যক্তিরা)
ফির‘আউন সম্প্রদায়ের প্রধানরা বললঃ নিঃসন্দেহে এ ব্যক্তি বড় সুদক্ষ যাদুকর। - সূরা আল-আ'রাফ ৭:১২৭ - ٱلْمَلَأُ (প্রধানরা)
ফির‘আউন সম্প্রদায়ের সর্দাররা তাকে বললঃ তুমি কি মূসা ও তার সম্প্রদায়কে রাজ্যে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির জন্য মুক্ত ছেড়ে দিবে এবং তোমাকে ও তোমার দেবতাদেরকে বর্জন করে চলার… - সূরা ইউনুস ১০:৭৫ - وَمَلَإِي۟هِۦ (এবং তার পরিষদবর্গের (প্রতি))
অতঃপর আমি তাদের পর মূসা ও হারুনকে আমার মু’জিযা সহকারে ফির‘আউন ও তার প্রধানদের নিকট পাঠালাম, অতঃপর তারা অহংকার করল, আর সেই লোকগুলি ছিল পাপাচারীপরায়ণ। - সূরা ইউনুস ১০:৮৩ - وَمَلَإِي۟هِمْ (ও প্রধানদের তাদের)
কিন্তু মূসার প্রতি তার কওমের ক্ষুদ্র একটি দল ছাড়া কেউ ঈমান আনল না, এ ভয়ে যে, ফিরআউন ও তাদের পারিষদবর্গ তাদেরকে ফিতনায় ফেলবে। আর নিশ্চয় ফির‘আউন ছিল যমীনে প্রতাপশালী এবং… - সূরা ইউনুস ১০:৮৮ - وَمَلَأَهُۥ (এবং পরিবারবর্গকে তার)
আর মূসা বললঃ হে আমাদের রাব্ব! আপনি ফির‘আউন ও তার প্রধানবর্গকে দান করেছেন জাঁকজমকের সামগ্রী এবং বিভিন্ন রকমের জীবনোপকরণ। হে আমাদের রাব্ব! এর ফলে তারা আপনার পথ হতে (মানব…