শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يُوسُفُ
يُوسُفُ - শব্দের অর্থ: ইউসুফ
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-আন'আম ৬:৮৪ - وَيُوسُفَ (ও ইউসুফ)
আমি তাকে ইসহাক ও ইয়াকূবকে দান করেছি এবং উভয়কেই সঠিক পথের সন্ধান দিয়েছি, আর তার পূর্বে নূহকেও সঠিক পথের হিদায়াত দিয়েছি; আর তার (ইবরাহীমের) বংশের মধ্যে দাঊদ, সুলাইমান… - সূরা ইউসুফ ১২:৪ - يُوسُفُ (ইউসুফ)
যখন ইউসুফ তার পিতাকে বললঃ হে পিতা! আমি এগারটি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি - দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদাহবনত অবস্থায়। - সূরা ইউসুফ ১২:৭ - يُوسُفَ (ইউসুফের (কাহিনীর))
ইউসুফ ও তার ভাইদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে। - সূরা ইউসুফ ১২:৮ - لَيُوسُفُ (অবশ্যই ইউসুফ)
যখন তারা (ভাইয়েরা) বলেছিলঃ আমাদের পিতার নিকট ইউসুফ এবং তার ভাইই (বিন ইয়ামীন) অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, আমাদের পিতাতো স্পষ্ট বিভ্রান্তিতেই রয়েছেন । - সূরা ইউসুফ ১২:৯ - يُوسُفَ (ইউসুফকে)
ইউসুফকে হত্যা কর অথবা তাকে কোন স্থানে ফেলে এসো। ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে এবং তারপর তোমরা ভাল লোক হয়ে যাবে। - সূরা ইউসুফ ১২:১০ - يُوسُفَ (ইউসুফকে)
তাদের মধ্যে একজন বললঃ ইউসুফকে হত্যা করনা, বরং যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোন গভীর কুপে নিক্ষেপ কর, যাত্রী দলের কেহ তাকে তুলে নিয়ে যাবে। - সূরা ইউসুফ ১২:১১ - يُوسُفَ (ইউসুফের)
তারা বললঃ হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন কেন, যদিও আমরা তার হিতাকাংখী? - সূরা ইউসুফ ১২:১৭ - يُوسُفَ (ইউসুফকে)
তারা বললঃ হে আমাদের পিতা! আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রেখে গিয়েছিলাম, অতঃপর তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে; কিন্তু আপনিতো আমাদের… - সূরা ইউসুফ ১২:২১ - لِيُوسُفَ (ইউসুফকে)
মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, সে তার স্ত্রীকে বললঃ সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা কর, সম্ভবতঃ সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্র রূপেও গ্রহণ করতে পারি এবং… - সূরা ইউসুফ ১২:২৯ - يُوسُفُ ((হে) ইউসুফ)
হে ইউসুফ! তুমি এটা উপেক্ষা কর এবং হে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয়ই তুমিই অপরাধী। - সূরা ইউসুফ ১২:৪৬ - يُوسُفُ ((সেখানে পৌঁছে বললো) ইউসুফ)
সে বললঃ হে ইউসুফ! হে সত্যবাদী! সাতটি স্থুলকায় গাভী, ওগুলিকে সাতটি শীর্ণকায় গাভী ভক্ষণ করছে এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুস্ক শীষ সম্বন্ধে আপনি আমাদেরকে ব্যাখ্যা দিন… - সূরা ইউসুফ ১২:৫১ - يُوسُفَ (ইউসুফকে)
বাদশাহ নারীদেরকে বললঃ যখন তোমরা ইউসুফ হতে অসৎ কাজ কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বললঃ অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! আমরা তার মধ্যে কোন দোষ দেখিনি। আযীযের স্ত্রী…