শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَجْمَعُونَ
أَجْمَعُونَ - শব্দের অর্থ: একত্রে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১৬১ - أَجْمَعِينَ (সকলেরই)
যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসী অবস্থায় মৃত্যু বরণ করেছে, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর মালাক/ফেরেশতা এবং মানবকূলের সবারই অভিসম্পাত। - সূরা আল-'ইমরান ৩:৮৭ - أَجْمَعِينَ (সকলকেই)
ওরাই - যাদের প্রতিফল এই যে, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর, তাঁর মালাইকা/ফেরেশতার এবং সমস্ত মানবের অভিসম্পাত। - সূরা আল-আন'আম ৬:১৪৯ - أَجْمَعِينَ (সকলকে)
তুমি বলে দাওঃ সত্য ভিত্তিক পূর্ণাঙ্গ দলীল প্রমাণতো একমাত্র আল্লাহরই রয়েছে, তিনি চাইলে তোমাদের সবাইকে হিদায়াত দান করতেন। - সূরা আল-আ'রাফ ৭:১৮ - أَجْمَعِينَ (সবাইকে)
তিনি (আল্লাহ) বললেনঃ তুই এখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা, তাদের (বানী আদমের) মধ্যে যারা তোর অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তোদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ… - সূরা আল-আ'রাফ ৭:১২৪ - أَجْمَعِينَ (সবাইকে)
অবশ্যই আমি তোমাদের বিপরীত হস্ত-পদ কর্তন করব, তারপর তোমাদের সবাইকে আমি শুলে চড়াব। - সূরা হুদ ১১:১১৯ - أَجْمَعِينَ (একত্রেই)
কিন্তু যার প্রতি তোমার রবের অনুগ্রহ হয়। আর এ জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন; এবং তোমার রবের এই বাণীও পূর্ণ হবে যে, আমি জিন ও মানব সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করবই। - সূরা ইউসুফ ১২:৯৩ - أَجْمَعِينَ (সকলকেই)
তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এবং এটা আমার পিতার মুখমন্ডলের উপর রেখ, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, আর তোমরা তোমাদের পরিবারের সকলকেই আমার নিকট নিয়ে এসো। - সূরা আল-হিজর ১৫:৩০ - أَجْمَعُونَ (একত্রে)
মালাইকা/ফেরেশতাগণ সবাই একত্রে সাজদাহ করল। - সূরা আল-হিজর ১৫:৩৯ - أَجْمَعِينَ (সকলকে)
সে বললঃ হে আমার রাব্ব! আপনি যে আমাকে বিপথগামী করলেন তজ্জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কাজকে শোভনীয় করে তুলব এবং আমি তাদের সকলকে বিপথগামী করব। - সূরা আল-হিজর ১৫:৪৩ - أَجْمَعِينَ (সকলের)
অবশ্যই তোর অনুসারীদের সবারই নির্ধারিত স্থান হবে জাহান্নাম। - সূরা আল-হিজর ১৫:৫৯ - أَجْمَعِينَ (সকলকে)
তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়, আমরা অবশ্যই তাদের সকলকে রক্ষা করব। - সূরা আল-হিজর ১৫:৯২ - أَجْمَعِينَ (সকলকে)
সুতরাং তোমার রবের শপথ! আমি তাদের সকলকে প্রশ্ন করবই,