শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱمْرَأَتُ
ٱمْرَأَتُ - শব্দের অর্থ: স্ত্রী
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২৮২ - وَٱمْرَأَتَانِ (ও দুজন মহিলা)
হে বিশ্বাস স্থাপনকারীগণ! যখন তোমরা কোন নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করবে তখন তা লিখে নিবে; আর কোন একজন লেখক যেন ন্যায্যভাবে তোমাদের মধ্যে (ঐ আদান প্রদানের দলীল)… - সূরা আল-'ইমরান ৩:৩৫ - ٱمْرَأَتُ (স্ত্রী)
যখন ইমরান-পত্নী নিবেদন করল, হে আমার রাব্ব! নিশ্চয়ই আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে আপনার উদ্দেশে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি… - সূরা আল-'ইমরান ৩:৪০ - وَٱمْرَأَتِى (ও আমার স্ত্রী)
সে বলেছিলঃ হে আমার রাব্ব! কিরূপে আমার পুত্র হবে? নিশ্চয়ই আমার বার্ধক্য উপস্থিত হয়েছে এবং আমার স্ত্রী বন্ধ্যা; তিনি বললেনঃ এইরূপে আল্লাহ যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন। - সূরা আন-নিসা ৪:১২ - ٱمْرَأَةٌۭ (মহিলা (পিতামাতা ও সন্তানহীন))
আর তোমাদের পত্নীগণের যদি সন্তান-সন্ততি না থাকে তাহলে তারা যা পরিত্যাগ করে যায় তা থেকে তোমাদের জন্য উহার অর্ধাংশ; কিন্তু যদি তাদের সন্তান-সন্ততি থাকে তাহলে তারা যা অসীয়াত… - সূরা আন-নিসা ৪:১২৮ - ٱمْرَأَةٌ (কোন স্ত্রী)
কোন নারী যদি তার স্বামীর পক্ষ থেকে অসদাচরণ অথবা উপেক্ষার আশংকা করে তাহলে তারা উভয়ে আপোষ মীমাংসা করে নিলে তাতে তাদের উভয়ের কোন অপরাধ নেই। বস্তুতঃ আপোষ মীমাংসাই উত্তম। এবং… - সূরা আল-আ'রাফ ৭:৮৩ - ٱمْرَأَتَهُۥ (স্ত্রী তার)
পরিশেষে, আমি তাকে এবং তার পরিবারের লোকদেরকে, তার স্ত্রী ছাড়া, শাস্তি হতে রক্ষা করেছিলাম, তার স্ত্রী তাদের সাথে পিছনেই রয়ে গিয়েছিল। - সূরা হুদ ১১:৭১ - وَٱمْرَأَتُهُۥ (এবং তার স্ত্রীও (সেখানে))
আর তার স্ত্রী দন্ডায়মান ছিল, সে হেসে উঠলো। তখন আমি তাকে (ইবরাহীমের স্ত্রীকে) সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকূবের। - সূরা হুদ ১১:৮১ - ٱمْرَأَتَكَ ۖ (তোমার স্ত্রী (সঙ্গে যাবে না))
তারা (মালাইকা) বললঃ হে লূত! আমরাতো আপনার রবের প্রেরিত বার্তাবাহক, তারা কখনও আপনার নিকট পৌঁছতে পারবেনা, অতএব আপনি রাতের কোন এক ভাগে নিজের পরিবারবর্গকে নিয়ে চলে যান… - সূরা ইউসুফ ১২:২১ - لِٱمْرَأَتِهِۦٓ (তার স্ত্রীকে)
মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, সে তার স্ত্রীকে বললঃ সম্মানজনকভাবে এর থাকার ব্যবস্থা কর, সম্ভবতঃ সে আমাদের উপকারে আসবে অথবা আমরা একে পুত্র রূপেও গ্রহণ করতে পারি এবং… - সূরা ইউসুফ ১২:৩০ - ٱمْرَأَتُ ((যে) স্ত্রী)
নগরে কতিপয় নারী বললঃ আযীযের স্ত্রী তার যুবক দাস হতে অসৎ কাজ কামনা করেছে; প্রেম তাকে উম্মত্ত করেছে, আমরাতো তাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে। - সূরা ইউসুফ ১২:৫১ - ٱمْرَأَتُ (স্ত্রী)
বাদশাহ নারীদেরকে বললঃ যখন তোমরা ইউসুফ হতে অসৎ কাজ কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বললঃ অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! আমরা তার মধ্যে কোন দোষ দেখিনি। আযীযের স্ত্রী… - সূরা আল-হিজর ১৫:৬০ - ٱمْرَأَتَهُۥ (তার স্ত্রী)
কিন্তু তার স্ত্রীকে নয়; আমরা স্থির করেছি যে, সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।