শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَشْعُرُونَ
يَشْعُرُونَ - শব্দের অর্থ: টেরও পাবে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৯ - يَشْعُرُونَ (তারা অনুভব করে)
তারা আল্লাহ ও মু’মিনদের সঙ্গে ধোঁকাবাজী করে। প্রকৃত পক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারও সাথে ধোঁকাবাজী করেনা, অথচ তারা এ সম্বন্ধে অনুভব করতে পারেনা। - সূরা আল-বাকারাহ ২:১২ - يَشْعُرُونَ (তারা অনুভব করে)
সাবধান! নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝেনা। - সূরা আল-বাকারাহ ২:১৫৪ - تَشْعُرُونَ (তোমরা অনুভব কর)
আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলনা, বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা অবগত নও। - সূরা আল-'ইমরান ৩:৬৯ - يَشْعُرُونَ (তারা উপলব্ধি করে)
এবং কিতাবীদের মধ্যে এক দলের বাসনা যে, তোমাদেরকে পথভ্রান্ত করে; কিন্তু তারা নিজেদের ব্যতীত অন্য কেহকে বিপথগামী করেনা এবং তারা তা বুঝছেনা। - সূরা আল-আন'আম ৬:২৬ - يَشْعُرُونَ (তারা উপলব্ধি করে)
তারা নিজেরাতো তা থেকে বিরত থাকে, অধিকন্ত লোকদেরকেও তারা তা থেকে বিরত রাখতে চায়; বস্তুতঃ তারা ধ্বংস করছে শুধুমাত্র নিজেদেরকেই অথচ তারা অনুভব করছেনা। - সূরা আল-আন'আম ৬:১২৩ - يَشْعُرُونَ (তারা অনুভব করে)
আর এমনিভাবেই আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে। তাদের সে চক্রান্ত নিজেদের বিরুদ্ধেই। কিন্তু তারা তা উপলব্ধি করতে… - সূরা আল-আ'রাফ ৭:৯৫ - يَشْعُرُونَ (টেরও পায়)
অতঃপর আমি তাদের দুরাবস্থাকে সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা পরিবর্তন করে দিয়েছি। অবশেষে তারা খুব প্রাচুর্যের অধিকারী হয়, আর তারা (অকৃতজ্ঞ স্বরে) বলেঃ আমাদের পূর্ব-পুরুষরাও এভাবে… - সূরা ইউসুফ ১২:১৫ - يَشْعُرُونَ (তারা অনুভব করছে)
অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে গভীর কূপে নিক্ষেপ করতে একমত হল, এমতাবস্থায় আমি তাকে জানিয়ে দিলামঃ তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দিবে যখন তারা তোমাকে… - সূরা ইউসুফ ১২:১০৭ - يَشْعُرُونَ (টেরও পাবে)
তাহলে কি তারা আল্লাহর সর্বগ্রাসী শাস্তি হতে অথবা তাদের অজ্ঞাতসারে কিয়ামাতের আকস্মিক উপস্থিতি হতে নিরাপদ? - সূরা আন্-নাহল ১৬:২১ - يَشْعُرُونَ (চেতনা রাখে)
তারা নিস্প্রাণ নির্জীব এবং পুনরুত্থান কবে হবে সে বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। - সূরা আন্-নাহল ১৬:২৬ - يَشْعُرُونَ (তারা ধারণ করে)
তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল। আল্লাহ তাদের ইমারাতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন; ফলে ইমারাতের ছাদ তাদের উপর ধ্বসে পড়ল এবং তাদের প্রতি শাস্তি নেমে এলো এমন দিক হতে যা… - সূরা আন্-নাহল ১৬:৪৫ - يَشْعُرُونَ (তারা ধারণাও করে)
যারা দুস্কর্মের ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নিশ্চিত যে, আল্লাহ তাদেরকে ভূ-গর্ভে বিলীন করবেন না, অথবা এমন দিক হতে শাস্তি আসবে না যা তাদের ধারণাতীত?