শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › كَادَ
كَادَ - শব্দের অর্থ: উপক্রম হয়েছিলো
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২০ - يَكَادُ (প্রায়)
অচিরে বিদ্যুৎ তাদের দৃষ্টি হরণ করবে, যখন তাদের প্রতি আলোক প্রদীপ্ত হয় তখন তারা চলতে থাকে এবং যখন তাদের উপর অন্ধকার আচ্ছন্ন হয় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে এবং যদি আল্লাহ… - সূরা আল-বাকারাহ ২:৭১ - كَادُوا۟ (আগ্রহী ছিল)
সে বলেছিলঃ নিশ্চয়ই তিনি বলেছেন যে, অবশ্যই সেই গরু সুস্থকায়, নিখুঁত, ওটা চাষাবাদের কাজে লাগানো হয়নি এবং ক্ষেতে পানি সেচনেও নিযুক্ত হয়নি। তারা বলেছিলঃ এক্ষণে তুমি সত্য… - সূরা আন-নিসা ৪:৭৮ - يَكَادُونَ (একেবারেই)
তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান কর; এবং যদি তাদের উপর কোন কল্যাণ অবতীর্ণ হয় তাহলে তারা বলেঃ এটা আল্লাহর নিকট হতে… - সূরা আল-আ'রাফ ৭:১৫০ - وَكَادُوا۟ (ও উপক্রম হয়েছিলো)
মূসা রাগাম্বিত বিক্ষুদ্ধ অবস্থায় নিজ জাতির নিকট ফিরে এসে বললঃ আমার চলে যাওয়ার পর তোমরা কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ, তোমরা তোমাদের প্রভুর নির্দেশের পূর্বেই কেন তাড়াহুড়া… - সূরা আত-তাওবাহ ৯:১১৭ - كَادَ (উপক্রম হয়েছিলো)
আল্লাহ অনুগ্রহের দৃষ্টি করলেন নাবীর অবস্থার প্রতি এবং মুহাজির ও আনসারদের অবস্থার প্রতিও, যারা নাবীর অনুগামী হয়েছিল এমন সংকট মুহুর্তে যখন তাদের মধ্যকার এক দলের অন্তর… - সূরা ইবরাহীম ১৪:১৭ - يَكَادُ (প্রায় সম্ভব হবে)
যা সে অতি কষ্টে গলধঃকরণ করবে এবং তা গলধঃকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সর্ব দিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবেনা এবং সে কঠোর শাস্তি ভোগ করতেই… - সূরা বানী ইসরাঈল ১৭:৭৩ - كَادُوا۟ (তারা প্রচেষ্টায় ক্রুটি রাখেনি)
আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন কর। সফলকাম হলে তারা অবশ্যই… - সূরা বানী ইসরাঈল ১৭:৭৪ - كِدتَّ (তুমি প্রায়)
আমি তোমাকে অবিচলিত না রাখলে তুমি তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়তে। - সূরা বানী ইসরাঈল ১৭:৭৬ - كَادُوا۟ (তারা প্রচেষ্টায় ক্রুটি রাখেনি)
তারা তোমাকে দেশ হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল তোমাকে সেখান হতে বহিস্কার করার জন্য। তাহলে তোমার পর তারাও সেখানে অল্পকালই টিকে থাকত। - সূরা আল-কাহফ ১৮:৯৩ - يَكَادُونَ (নিকটেও হতো)
চলতে চলতে সে যখন পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থানে পৌঁছল তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা মোটেই বুঝতে পারছিলনা। - সূরা মারইয়াম ১৯:৯০ - تَكَادُ (উপক্রম হয়েছে)
এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খন্ড বিখন্ড হবে এবং পর্বতসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে আপতিত হবে – - সূরা ত্ব-হা ২০:১৫ - أَكَادُ (রাখতে চাই আমি)
কিয়ামাত অবশ্যম্ভাবী, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই নিজ কর্মানুযায়ী ফল লাভ করতে পারে।