শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › نُنجِ
نُنجِ - শব্দের অর্থ: উদ্ধার করা
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:৫০ - فَأَنجَيْنَـٰكُمْ (এরপর আমরা উদ্ধার করেছিলাম)
এবং যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে উদ্ধার করেছিলাম ও ফির‘আউনের স্বজনদেরকে নিমজ্জিত করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। - সূরা আল-আন'আম ৬:৬৩ - أَنجَىٰنَا (উদ্ধার করেন আমাদের)
তুমি তাদেরকে জিজ্ঞেস করঃ স্থলভাগ ও পানিস্থিত অন্ধকার (বিপদ) থেকে তোমাদেরকে কে পরিত্রাণ দিয়ে থাকেন, যখন কাতর কন্ঠে বিনীতভাবে এবং চুপে চুপে তাঁর কাছে প্রার্থনা করে থাক, আর… - সূরা আল-আ'রাফ ৭:৬৪ - فَأَنجَيْنَـٰهُ (তখন আমরা উদ্ধার করলাম তাকে)
কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, ফলে তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে (আযাব হতে) রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে অমান্য করেছিল… - সূরা আল-আ'রাফ ৭:৭২ - فَأَنجَيْنَـٰهُ (অতঃপর আমরা উদ্ধার করলাম তাকে)
অতঃপর আমি তাকে (হুদকে) এবং তার সঙ্গী-সাথীদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম, আর যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা ঈমানদার ছিলনা তাদের মূলোৎপাটন করে… - সূরা আল-আ'রাফ ৭:৮৩ - فَأَنجَيْنَـٰهُ (অতঃপর আমরা উদ্ধার করলাম তাকে)
পরিশেষে, আমি তাকে এবং তার পরিবারের লোকদেরকে, তার স্ত্রী ছাড়া, শাস্তি হতে রক্ষা করেছিলাম, তার স্ত্রী তাদের সাথে পিছনেই রয়ে গিয়েছিল। - সূরা আল-আ'রাফ ৭:১৪১ - أَنجَيْنَـٰكُم (আমরা উদ্ধার করেছিলাম তোমাদের)
স্মরণ কর সেই সময়টির কথা, যখন আমি তোমাদেরকে ফির‘আউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি, যারা তোমাদেরকে অতিশয় মর্মান্তিক, কষ্টদায়ক ও ন্যাক্কারজনক শাস্তি দিত, তোমাদের… - সূরা আল-আ'রাফ ৭:১৬৫ - أَنجَيْنَا (উদ্ধার করলাম আমরা)
তাদেরকে যে উপদেশ দেয়া হয় তা যখন তারা বিস্মৃত হয় তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদেরকে আমি উদ্ধার করি, আর যালিমদেরকে তাদের অসৎ কর্মের কারণে কঠোর শাস্তি দ্বারা পাকড়াও… - সূরা ইউনুস ১০:২২ - أَنجَيْتَنَا (তুমি উদ্ধার করো আমাদের)
তিনি এমন, যিনি তোমাদেরকে স্থলভাগে ও পানি পথে পরিভ্রমণ করান; যখন তোমরা নৌকায় অবস্থান কর, আর সেই নৌকাগুলি লোকদেরকে নিয়ে অনুকূল বায়ুর সাহায্যে চলতে থাকে, আর তারা তাতে… - সূরা ইউনুস ১০:২৩ - أَنجَىٰهُمْ (উদ্ধার করেন তিনি তাদের)
অতঃপর যখনই মা‘বূদ তাদেরকে উদ্ধার করেন তখনই তারা ভূপৃষ্ঠে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করতে থাকে। হে লোক সকল! (শুনে রেখ), তোমাদের বিদ্রোহাচরণ তোমাদেরই (প্রাণের) জন্য বিপদ হবে… - সূরা ইউনুস ১০:১০৩ - نُنجِ (উদ্ধার করা)
শেষ পর্যন্ত আমি স্বীয় রাসূলদেরকে এবং মু’মিনদেরকে নাজাত দিলাম, এ রূপেই আমি মু’মিনদেরকে নাজাত দিয়ে থাকি। - সূরা হুদ ১১:১১৬ - أَنجَيْنَا (আমরা রক্ষা করেছিলাম (যাদেরকে))
বস্তুতঃ যে সব সম্প্রদায় তোমাদের পূর্বে গত হয়েছে তাদের মধ্যে এমন বুদ্ধিমান লোক হয়নি, যারা দেশে ফাসাদ বিস্তারে বাধা প্রদান করত, সামান্য কয়েকজন ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য… - সূরা ইবরাহীম ১৪:৬ - أَنجَىٰكُم (তোমাদের তিনি রক্ষা করেন)
যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে রক্ষা করেছিলেন ফির‘আউন সম্প্রদায়ের কবল হতে যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের…