শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَفْتِنَكُمُ
يَفْتِنَكُمُ - শব্দের অর্থ: তোমাদের বিপদে ফেলবে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:১০১ - يَفْتِنَكُمُ (তোমাদের বিপদে ফেলবে)
আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ কর তখন সালাত সংক্ষেপ করলে তোমাদের কোন অপরাধ নেই, যদি তোমরা আশংকা কর যে, যারা অবিশ্বাসী তারা তোমাদেরকে বিব্রত করবে; নিশ্চয়ই কাফিরেরা তোমাদের… - সূরা আল-মায়িদাহ ৫:৪৯ - يَفْتِنُوكَ (তোমাকে বিপদে ফেলে (বিচ্যুত করে))
আর আমি নির্দেশ দিচ্ছি যে, তুমি তাদের পারস্পরিক ব্যাপারে এই প্রেরিত কিতাব অনুযায়ী মীমাংসা করবে এবং তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করবেনা, এবং তাদের দিক থেকে সতর্ক থাকবে যেন… - সূরা আল-আন'আম ৬:৫৩ - فَتَنَّا (পরীক্ষা করেছি আমরা)
এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষায় নিপতিত করি। তারা বলতে থাকেঃ এরাই কি ঐ সব লোক, আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ ও মেহেরবাণী করেছেন? আল্লাহ কি… - সূরা আল-আ'রাফ ৭:২৭ - يَفْتِنَنَّكُمُ (তোমাদের পরীক্ষায় ফেলে)
হে আদম সন্তান! শাইতান যেন তোমাদেরকে সেরূপ প্রলুব্ধ করতে না পারে যেরূপ তোমাদের মাতা-পিতাকে (প্রলুব্ধ করে) জান্নাত হতে বহিস্কার করেছিল এবং তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর… - সূরা আত-তাওবাহ ৯:৪৯ - تَفْتِنِّىٓ ۚ (আমাকে বিপর্যয়ে ফেলবেন)
আর তাদের মধ্যে কেহ কেহ এমনও আছে যে বলেঃ আমাকে (যুদ্ধে গমন না করার) অনুমতি দিন এবং আমাকে বিপদে ফেলবেননা। ভাল রূপে বুঝে নাও যে, তারাতো বিপদে পড়েই আছে। আর নিশ্চয়ই জাহান্নাম… - সূরা আত-তাওবাহ ৯:১২৬ - يُفْتَنُونَ (পরীক্ষায় নিক্ষিপ্ত হয়)
আর তারা কি লক্ষ্য করেনা যে, তারা প্রতি বছর একবার অথবা দু’বার কোন না কোন বিপদে পতিত হয়? তবুও তারা তাওবাহ করেনা, আর না তারা উপদেশ গ্রহণ করে। - সূরা ইউনুস ১০:৮৩ - يَفْتِنَهُمْ ۚ (সে নির্যাতন করবে তাদেরকে)
কিন্তু মূসার প্রতি তার কওমের ক্ষুদ্র একটি দল ছাড়া কেউ ঈমান আনল না, এ ভয়ে যে, ফিরআউন ও তাদের পারিষদবর্গ তাদেরকে ফিতনায় ফেলবে। আর নিশ্চয় ফির‘আউন ছিল যমীনে প্রতাপশালী এবং… - সূরা আন্-নাহল ১৬:১১০ - فُتِنُوا۟ (নির্যাতিত)
(তোমার রবের পথে থেকে) যারা নির্যাতিত হবার পর হিজরাত করে এবং পরে জিহাদ করে এবং ধৈর্য ধারণ করে; তোমার রাব্ব এসব কিছুর পর, তাদের প্রতি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। - সূরা বানী ইসরাঈল ১৭:৭৩ - لَيَفْتِنُونَكَ (অবশ্যই তোমার বিচ্যুতি ঘটাতে)
আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার পদস্খলন ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন কর। সফলকাম হলে তারা অবশ্যই… - সূরা ত্ব-হা ২০:৪০ - وَفَتَنَّـٰكَ (এবং তোমাকে আমরা পরীক্ষা করেছি)
যখন তোমার বোন এসে বললঃ আমি কি তোমাদেরকে বলে দিব কে এই শিশুর দায়িত্ব নিবে? তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না পায়; এবং তুমি এক… - সূরা ত্ব-হা ২০:৮৫ - فَتَنَّا (আমরা পরীক্ষায় ফেলেছি)
তিনি বললেনঃ আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি তোমার চলে আসার পর এবং সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। - সূরা ত্ব-হা ২০:৯০ - فُتِنتُم (তোমাদের পরীক্ষায় ফেলা হয়েছে)
হারূন তাদেরকে পূর্বেই বলেছিলঃ হে আমার সম্প্রদায়! এটা দ্বারা তো শুধু তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে; তোমাদের রাব্ব দয়াময়, সুতরাং তোমরা আমার অনুসরণ কর এবং আমার আদেশ মেনে চল।