শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › شَاهِدٌۭ
شَاهِدٌۭ - শব্দের অর্থ: এক সাক্ষী (কুরআন)
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:৫৩ - ٱلشَّـٰهِدِينَ (সাক্ষ্যদাতাদের'')
হে আমাদের রাব্ব! আপনি যা অবতীর্ণ করেছেন, আমরা তা বিশ্বাস করি এবং আমরা রাসূলের অনুসরণ করছি, অতএব সাক্ষীগণের সাথে আমাদেরকে লিপিবদ্ধ করুন। - সূরা আল-'ইমরান ৩:৮১ - ٱلشَّـٰهِدِينَ (সাক্ষীদাতাদের'')
এবং আল্লাহ যখন নাবীগণের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আমি তোমাদেরকে গ্রন্থ ও বিজ্ঞান হতে দান করার পর তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রত্যায়নকারী একজন রাসূল আগমন করবে, তখন… - সূরা আল-মায়িদাহ ৫:৮৩ - ٱلشَّـٰهِدِينَ (সাক্ষীদাতাদের)
আর যখন রাসূলের কাছে যা অবতীর্ণ হয়েছে তা শ্রবণ করে তখন তুমি দেখতে পাও যে, তাদের অশ্রু বইছে; এ কারণে যে, তারা সত্যকে উপলদ্ধি করতে পেরেছে। তারা এরূপ বলেঃ হে আমাদের রাব্ব!… - সূরা আল-মায়িদাহ ৫:১১৩ - ٱلشَّـٰهِدِينَ (সাক্ষীদাতাদের)
তারা বললঃ আমাদের উদ্দেশ্য এই যে, আমরা তা থেকে আহার করি এবং আমাদের অন্তর সম্পূর্ণ প্রশান্ত হয়ে যায়, আর আমাদের এই বিশ্বাস আরও সুদৃঢ় হয় যে, আপনি আমাদের নিকট সত্য বলেছেন এবং… - সূরা আত-তাওবাহ ৯:১৭ - شَـٰهِدِينَ ((যখন) তারা সাক্ষ্যদাতা)
মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরী স্বীকার করে তখন তারা আল্লাহর মাসজিদের রক্ষণাবেক্ষণ করবে এমনতো হতে পারেনা। তারা এমন যাদের সমস্ত কাজ ব্যর্থ; এবং তারা জাহান্নামে… - সূরা ইউনুস ১০:৬১ - شُهُودًا (সাক্ষী)
আর তুমি যে অবস্থায়ই থাক না কেন, আর যে কোন অংশ হতে কুরআন পাঠ কর এবং তোমরা (অন্যান্য লোক) যে কাজই কর, আমার কাছে সব কিছুরই খবর থাকে, যখন তোমরা সেই কাজ করতে শুরু কর। কণা… - সূরা হুদ ১১:১৭ - شَاهِدٌۭ (এক সাক্ষী (কুরআন))
তারা কি এমন ব্যক্তিদের সমান হতে পারে যারা কায়েম আছে তাদের রবের পক্ষ হতে প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর এবং যার কাছে তাঁর প্রেরিত এক সাক্ষী আবৃত্তি করে; এবং তাদের কাছে মূসার… - সূরা হুদ ১১:১৮ - ٱلْأَشْهَـٰدُ (সাক্ষীরা)
আর ঐ ব্যক্তি অপেক্ষা অধিক অত্যাচারী (যালিম) কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? এরূপ লোকদেরকে তাদের রবের সামনে পেশ করা হবে এবং সাক্ষী (মালাইকাগণ) বলবেঃ এরা ঐ লোক… - সূরা ইউসুফ ১২:২৬ - شَاهِدٌۭ (এক সাক্ষ্যদাতা)
সে (ইউসুফ) বললঃ সে’ই আমা হতে অসৎ কাজ কামনা করেছিল। স্ত্রী লোকটির পরিবারের একজন সাক্ষী সাক্ষ্য দিলঃ যদি তার জামার সম্মুখ দিক ছিন্ন করা হয়ে থাকে তাহলে স্ত্রী লোকটি সত্য… - সূরা আল-আম্বিয়া ২১:৫৬ - ٱلشَّـٰهِدِينَ (সাক্ষীদাতাদের)
সে বললঃ না, তোমাদের রাব্বতো আকাশমন্ডলী ও পৃথিবীর রাব্ব, যিনি ওগুলি সৃষ্টি করেছেন এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। - সূরা আল-আম্বিয়া ২১:৭৮ - شَـٰهِدِينَ (পর্যবেক্ষক)
এবং স্মরণ কর দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা বিচার করছিল শস্যক্ষেত্র সম্পর্কে; তাতে রাতে প্রবেশ করেছিল কোন সম্প্রদায়ের মেষ; আমি প্রত্যক্ষ করছিলাম তাদের বিচার। - সূরা আল-কাসাস ২৮:৪৪ - ٱلشَّـٰهِدِينَ (প্রত্যক্ষদর্শীদের)
মূসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেনা এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলেনা।