শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلصَّـٰبِرُونَ
ٱلصَّـٰبِرُونَ - শব্দের অর্থ: ধৈর্য্যশীলরা
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১৫৩ - ٱلصَّـٰبِرِينَ (ধৈর্যশীলদের)
হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন। - সূরা আল-বাকারাহ ২:১৫৫ - ٱلصَّـٰبِرِينَ ((ঐসব) ধৈর্যশীলদের)
এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল-ফসলের দ্বারা পরীক্ষা করব; এবং ঐ সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর। - সূরা আল-বাকারাহ ২:১৭৭ - وَٱلصَّـٰبِرِينَ (এবং ধৈর্যধারণকারী)
তোমরা তোমাদের মুখমন্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করলেই তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, আখিরাত, মালাইকা/ফেরেশতা, কিতাব ও নাবীগণের প্রতি বিশ্বাস… - সূরা আল-বাকারাহ ২:২৪৯ - ٱلصَّـٰبِرِينَ (ধৈর্যশীল)
অনন্তর যখন তালূত সৈন্যদলসহ বহির্গত হয়েছিল তখন সে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ একটি নদী দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন, ওটা হতে যে পান করবে সে আমার দলভুক্ত নয় এবং যে স্বীয় হস্ত… - সূরা আল-'ইমরান ৩:১৭ - ٱلصَّـٰبِرِينَ ((তারা হবে) ধৈর্য্যশীল)
যারা সহিষ্ণু, সত্যপরায়ণ, সেবানুগত, দানশীল এবং ঊষাকালে ক্ষমাপ্রার্থী। - সূরা আল-'ইমরান ৩:১৪২ - ٱلصَّـٰبِرِينَ (ধৈর্যশীলদেরকে)
তোমরা কি ধারণা করছ যে, তোমরাই জান্নাতে প্রবেশ করবে? অথচ কারা জিহাদ করে ও কারা ধৈর্যশীল আল্লাহ তোমাদের মধ্য হতে তাদেরকে এখনও পরীক্ষা করেননি? - সূরা আল-'ইমরান ৩:১৪৬ - ٱلصَّـٰبِرِينَ (সবরকারীদেরকে)
আর এমন অনেক নাবী ছিল যারা সঙ্গীসহযোগে অনুবর্তী হয়ে যুদ্ধ করেছিল; পরন্ত আল্লাহর পথে যা সংঘটিত হয়েছিল তাতে তারা নিরুৎসাহ হয়নি ও শক্তিহীন হয়নি এবং বিচলিত হয়নি। এবং আল্লাহ… - সূরা আল-আনফাল ৮:৪৬ - ٱلصَّـٰبِرِينَ (ধৈর্যশীলদের)
তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হও। তোমরা সাহস ও ক্ষমতাহারা হয়ে যাবে যদি নিজেদের মধ্যে বিবাদ কর। তোমরা ধৈর্য ধারণ কর। আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। - সূরা আল-আনফাল ৮:৬৫ - صَـٰبِرُونَ (ধৈর্যশীল)
হে নাবী! মু’মিনদেরকে জিহাদের জন্য উদ্ধুদ্ধ কর, তোমাদের মধ্যে যদি বিশজন ধৈর্যশীল মুজাহিদ থাকে তাহলে তারা দু’শ জন কাফিরের উপর জয়যুক্ত হবে, আর তোমাদের মধ্যে এক‘শ জন থাকলে… - সূরা আল-আনফাল ৮:৬৬ - ٱلصَّـٰبِرِينَ (ধৈর্যশীলদের)
আল্লাহ এক্ষণে তোমাদের গুরু দায়িত্ব লাঘব করে দিলেন, তোমাদের মধ্যে যে দৈহিক দুর্বলতা রয়েছে সে সম্পর্কে তিনি অবগত আছেন, এতদসত্ত্বেও তোমাদের মধ্যে একশ’ জন ধৈর্যশীল লোক থাকলে… - সূরা আন্-নাহল ১৬:১২৬ - لِّلصَّـٰبِرِينَ (জন্যে ধৈর্যশীলদের)
যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে; তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য ওটাই উত্তম। - সূরা আল-কাহফ ১৮:৬৯ - صَابِرًۭا (ধৈর্যধারণকারীরূপে)
মূসা বললঃ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করবনা।