শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ظُلْمًۭا
ظُلْمًۭا - শব্দের অর্থ: অত্যাচার
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:১০৮ - ظُلْمًۭا (যুলুম করতে)
এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন - যা আমি তোমার প্রতি সত্যসহ আবৃত্তি করছি এবং আল্লাহ বিশ্ব জগতের প্রতি অত্যাচারের ইচ্ছা করেননা। - সূরা আন-নিসা ৪:১০ - ظُلْمًا (অন্যায়ভাবে)
যারা অন্যায়ভাবে পিতৃহীনদের ধন সম্পত্তি গ্রাস করে, নিশ্চয়ই তা স্বীয় উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করেনা এবং সত্ত্বরই তারা অগ্নি শিখায় প্রবেশ করবে। - সূরা আন-নিসা ৪:৩০ - وَظُلْمًۭا (ও জুলুম স্বরূপ)
আর যে কেহ সীমা অতিক্রম করে অথবা যলমের বশবর্তী হয়ে এ কাজ করে, ফলতঃ নিশ্চয়ই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব এবং আল্লাহর পক্ষে এটা খুবই সহজসাধ্য। - সূরা আন-নিসা ৪:১৫৩ - بِظُلْمِهِمْ ۚ (তাদের জুলুমের কারণে)
আহলে কিতাব তোমার নিকট আবেদন জানায় যে, তুমি তাদের প্রতি আকাশ হতে কোন গ্রন্থ নাযিল কর - পরন্ত তারা মূসার নিকট এটা অপেক্ষাও বৃহত্তর দাবী করেছিল। তারা বলেছিল, আল্লাহকে… - সূরা আন-নিসা ৪:১৬০ - فَبِظُلْمٍۢ (তাই জুলুমের কারণে)
আমি ইয়াহুদীদের অবাধ্যতা হেতু তাদের জন্য যে সমস্ত বস্ত্ত বৈধ ছিল তা তাদের প্রতি অবৈধ করেছি; এবং যেহেতু তারা অনেককে আল্লাহর পথ হতে প্রতিরোধ করত। - সূরা আল-মায়িদাহ ৫:৩৯ - ظُلْمِهِۦ (অন্যায়ের তার)
অনন্তর যে ব্যক্তি সীমা লংঘন করার পর (চুরি করার পর) তাওবাহ করে এবং ‘আমলকে সংশোধন করে, তাহলে আল্লাহ তার প্রতি (রাহমাতের) দৃষ্টি বর্ষণ করবেন, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল… - সূরা আল-আন'আম ৬:৮২ - بِظُلْمٍ (সাথে সীমালঙ্ঘনের)
প্রকৃত পক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী এবং তারাই সঠিক পথে পরিচালিত, যারা নিজেদের ঈমানকে যুলমের সাথে (শির্কের সাথে) মিশ্রিত করেনি। - সূরা আল-আন'আম ৬:১৩১ - بِظُلْمٍۢ (অন্যায় দ্বারা)
এই রাসূল প্রেরণ এ জন্য যে, তোমার রাব্ব কোন জনপদকে উহার অধিবাসীরা সত্য সম্পর্কে অজ্ঞাত থাকা অবস্থায় অন্যায়ভাবে ধ্বংস করেন না। - সূরা হুদ ১১:১১৭ - بِظُلْمٍۢ (ভাবে অন্যায়)
আর তোমার রাব্ব এমন নন যে, জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করবেন, অথচ ওর অধিবাসীরা সৎ কাজে লিপ্ত রয়েছে। - সূরা আর-রাদ ১৩:৬ - ظُلْمِهِمْ ۖ (তাদের সীমালঙ্ঘন)
মঙ্গলের পূর্বে তারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করতে বলে, যদিও তাদের পূর্বে এর বহু দৃষ্টান্ত গত হয়েছে। বস্তুতঃ মানুষের সীমালংঘন সত্ত্বেও তোমার রাব্ব মানুষের প্রতি ক্ষমাশীল… - সূরা আন্-নাহল ১৬:৬১ - بِظُلْمِهِم (জন্যে তাদের বাড়াবাড়ির)
আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লংঘনের জন্য শাস্তি দিতেন তাহলে ভূপৃষ্ঠে কোন জীব জন্তুকেই রেহাই দিতেননা; কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন… - সূরা ত্ব-হা ২০:১১১ - ظُلْمًۭا (অত্যাচার (গুনাহের বোঝা))
স্বাধীন, স্বধিষ্ঠ- পালনকর্তার নিকট সকলেই হবে অধোবদন এবং সে’ই ব্যর্থ হবে যে যুলমের ভার বহন করবে।