শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلثَّمَرَٰتِ
ٱلثَّمَرَٰتِ - শব্দের অর্থ: ফলমূল
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:২২ - ٱلثَّمَرَٰتِ ((নানা ধরণের) ফলমূল)
যিনি তোমাদের জন্য ভূতলকে শয্যা ও আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বারি বর্ষণ করেন, অতঃপর তদ্বারা তোমাদের জন্য উপজীবিকা স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন, অতএব তোমরা… - সূরা আল-বাকারাহ ২:২৫ - ثَمَرَةٍۢ (ফলমূল)
এবং যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কার্যাবলী সম্পাদন করে থাকে তাদেরকে সুসংবাদ প্রদান কর যে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে; যখনই… - সূরা আল-বাকারাহ ২:১২৬ - ٱلثَّمَرَٰتِ ((সব রকমের) ফলমূল)
যখন ইবরাহীম বললঃ হে আমার রাব্ব! এ স্থানকে আপনি নিরাপত্তাময় শহরে পরিণত করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে উপজীবিকার জন্য… - সূরা আল-বাকারাহ ২:১৫৫ - وَٱلثَّمَرَٰتِ ۗ (ও ফল ফসলাদির)
এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল-ফসলের দ্বারা পরীক্ষা করব; এবং ঐ সব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর। - সূরা আল-বাকারাহ ২:২৬৬ - ٱلثَّمَرَٰتِ (ফলমূল)
তোমাদের কারও যদি এমন একটি খেজুর ও আঙ্গুর উদ্যান থাকে যার তলদেশ দিয়ে নদী-নালা প্রবাহিত, সেখানে সর্ব প্রকার ফলের সংস্থান তার রয়েছে, আর সে বার্ধক্যে উপনীত হল, অথচ তার… - সূরা আল-আ'রাফ ৭:৫৭ - ٱلثَّمَرَٰتِ ۚ (ফলমূল)
সেই আল্লাহই স্বীয় রাহমাতের (বৃষ্টির) আগে বাতাসকে সুসংবাদ বহনকারী রূপে প্রেরণ করেন। যখন ঐ বাতাস ভারী মেঘমালাকে বহন করে নিয়ে আসে তখন আমি ঐ মেঘমালাকে কোন নির্জীব ভূ-খন্ডের… - সূরা আল-আ'রাফ ৭:১৩০ - ٱلثَّمَرَٰتِ (ফল-ফসলের)
আমি ফির‘আউনের অনুসারীদেরকে বছরের পর বছর দুর্ভিক্ষ, অজন্ম ও ফসলহানির মধ্যে বিপন্ন রেখেছিলাম, যাতে তারা ঈমান আনে। - সূরা আর-রাদ ১৩:৩ - ٱلثَّمَرَٰتِ (ফলমূলসমূহ)
তিনিই ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়; তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন; এতে অবশ্যই নিদর্শন… - সূরা ইবরাহীম ১৪:৩২ - ٱلثَّمَرَٰتِ (ফল-মূলসমূহ)
তিনিই আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আকাশ হতে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফল-মূল উৎপাদন করেন, যিনি নৌযানকে তোমাদের অধীন করে দিয়েছেন… - সূরা ইবরাহীম ১৪:৩৭ - ٱلثَّمَرَٰتِ (ফল-মূলসমূহ)
হে আমাদের রাব্ব! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র গৃহের নিকট। হে আমাদের রাব্ব! এ জন্য যে, তারা যেন সালাত কায়েম করে; সুতরাং আপনি কিছু… - সূরা আন্-নাহল ১৬:১১ - ٱلثَّمَرَٰتِ ۗ (ফলসমূহ)
তিনি তোমাদের জন্য ওর দ্বারা উৎপন্ন করেন শস্য, যাইতূন, খেজুর বৃক্ষ, আঙ্গুর এবং সর্বপ্রকার ফল; অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। - সূরা আন্-নাহল ১৬:৬৭ - ثَمَرَٰتِ (ফলগুলো)
আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন।