শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › وَسَارَ
وَسَارَ - শব্দের অর্থ: ও যাত্রা করলো
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-'ইমরান ৩:১৩৭ - فَسِيرُوا۟ (তোমরা তাই ভ্রমণ কর)
নিশ্চয়ই তোমাদের পূর্বে বহু জীবনাচরণ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে বিচরণ কর, এবং লক্ষ্য কর যে, অবিশ্বাসীদের পরিণাম কিরূপ হয়েছে। - সূরা আল-আন'আম ৬:১১ - سِيرُوا۟ (তোমরা ভ্রমণ করো)
তুমি বলঃ তোমরা ভূ-পৃষ্ঠ পরিভ্রমণ কর, অতঃপর সত্যকে মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণাম কি হয়েছে তা গভীর অভিনিবেশ সহকারে লক্ষ্য কর। - সূরা ইউসুফ ১২:১০৯ - يَسِيرُوا۟ (তারা ভ্রমণ করে)
তোমার পূর্বেও জনপদবাসীদের মধ্য হতে পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, যাদের নিকট অহী পাঠাতাম; তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা কি দেখেনি?… - সূরা আন্-নাহল ১৬:৩৬ - فَسِيرُوا۟ (অতঃপর তোমরা ভ্রমন করো)
আল্লাহর ইবাদাত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি; অতঃপর তাদের কতককে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং তাদের কতকের উপর… - সূরা আল-হাজ্জ ২২:৪৬ - يَسِيرُوا۟ (তারা ভ্রমণ করে)
তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন কর্ণের অধিকারী হতে পারত। বস্তুতঃ চক্ষুতো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। - সূরা আন্-নামাল ২৭:৬৯ - سِيرُوا۟ (তোমরা পরিভ্রমণ করো)
বলঃ পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ অপরাধীদের পরিণাম কিরূপ হয়েছে। - সূরা আল-কাসাস ২৮:২৯ - وَسَارَ (ও যাত্রা করলো)
মূসা যখন মেয়াদ পূর্ণ করার পর স্বপরিবারে যাত্রা শুরু করল তখন সে তূর পর্বতের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিজনবর্গকে বললঃ তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখেছি, সম্ভবতঃ আমি… - সূরা আল-'আনকাবূত ২৯:২০ - سِيرُوا۟ (তোমরা ভ্রমণ করো)
বলঃ পৃথিবীতে পরিভ্রমণ কর এবং অনুধাবন কর কিভাবে তিনি সৃষ্টি শুরু করেছেন? অতঃপর আল্লাহ পুনর্বার সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহতো সর্ব বিষয়ে সর্বশক্তিমান। - সূরা আর-রুম ৩০:৯ - يَسِيرُوا۟ (তারা ভ্রমণ করে)
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনা এবং দেখেনা যে, তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে? শক্তিতে তারা ছিল তাদের অপেক্ষা প্রবল; তারা জমি চাষ করত, তারা (পূর্ববর্তীরা) ওটা আবাদ… - সূরা আর-রুম ৩০:৪২ - سِيرُوا۟ (তোমরা ভ্রমণ করো)
বলঃ তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ, তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে! তাদের অধিকাংশই ছিল মুশরিক। - সূরা সাবা ৩৪:১৮ - سِيرُوا۟ ((বলেছিলাম) তোমরা ভ্রমণ করো)
তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেইগুলির অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ঐ সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং… - সূরা ফাত্বির ৩৫:৪৪ - يَسِيرُوا۟ (তারা ভ্রমণ করে)
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা দেখতে পেত। তারাতো এদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আল্লাহ এমন নন যে, আকাশমন্ডলী এবং পৃথিবীর…