শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › سَعِيرًا
سَعِيرًا - শব্দের অর্থ: অগ্নিশিখা (তাদের জন্য)
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:১০ - سَعِيرًۭا (আগুনে)
যারা অন্যায়ভাবে পিতৃহীনদের ধন সম্পত্তি গ্রাস করে, নিশ্চয়ই তা স্বীয় উদরে অগ্নি ব্যতীত কিছুই ভক্ষণ করেনা এবং সত্ত্বরই তারা অগ্নি শিখায় প্রবেশ করবে। - সূরা আন-নিসা ৪:৫৫ - سَعِيرًا (অগ্নিশিখা (তাদের জন্য))
অনন্তর তাদের মধ্যে অনেকে ওর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং অনেকেই ওটা হতে বিরত রয়েছে; এবং (তাদের জন্য) শিখা বিশিষ্ট জাহান্নামই যথেষ্ট। - সূরা বানী ইসরাঈল ১৭:৯৭ - سَعِيرًۭا (আগুন)
আল্লাহ যাদের পথ প্রদর্শন করেন তারাইতো সঠিক পথপ্রাপ্ত এবং যাদেরকে পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী পাবেনা। কিয়ামাতের দিন আমি তাদেরকে সমবেত করব… - সূরা আল-হাজ্জ ২২:৪ - ٱلسَّعِيرِ (জ্বলন্ত অাগুনের)
তার সম্বন্ধে এই নিয়ম করে দেয়া হয়েছে যে, যে কেহ তার সাথে বন্ধুত্ব করবে সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে প্রজ্জ্বলিত অগ্নির দিকে। - সূরা আল-ফুরক্বান ২৫:১১ - سَعِيرًا (জ্বলন্ত অাগুন)
বরং তারা কিয়ামাতকে অস্বীকার করেছে এবং যারা কিয়ামাতকে অস্বীকার করে তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। - সূরা লুকমান ৩১:২১ - ٱلسَّعِيرِ (জ্বলন্ত আগুনের (তবুও অনুসরণ করবেই))
তাদেরকে যখন বলা হয় - আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর তখন তারা বলেঃ বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শাইতান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির… - সূরা আল-আহযাব ৩৩:৬৪ - سَعِيرًا (জ্বলন্ত আগুন)
আল্লাহ কাফিরদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন। - সূরা সাবা ৩৪:১২ - ٱلسَّعِيرِ (জ্বলন্ত আগুনের)
সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে যা প্রভাতে এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তাম্রের এক প্রস্রবন প্রবাহিত করেছিলাম। এবং ছিল… - সূরা ফাত্বির ৩৫:৬ - ٱلسَّعِيرِ (জাহান্নামের)
শাইতান তোমাদের শত্রু; সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ কর। সেতো তার দলবলকে আহবান করে শুধু এ জন্য যে, তারা যেন উত্তপ্ত জাহান্নামের সাথী হয়। - সূরা আশ-শুরা ৪২:৭ - ٱلسَّعِيرِ (জাহান্নামের)
এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরাবী ভাষায় যাতে তুমি সতর্ক করতে পার মাক্কা এবং ওর চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করতে পার কিয়ামাতের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ… - সূরা আল-ফাতহ ৪৮:১৩ - سَعِيرًۭا (জ্বলন্ত আগুন)
যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনেনা, আমি সেই সব কাফিরের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। - সূরা আল-মুলক ৬৭:৫ - ٱلسَّعِيرِ (প্রজ্জ্বলিত আগুনের)
আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলিকে করেছি শাইতানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।