শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أُفِكَ
أُفِكَ - শব্দের অর্থ: বিমুখ হয়েছে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-মায়িদাহ ৫:৭৫ - يُؤْفَكُونَ (তাদের ফিরিয়ে নেয়া হচ্ছে)
মারইয়াম পুত্র মাসীহ কেবল একজন রাসূল। তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছে এবং তার মা ছিল অতি সত্যবাদী। তারা উভয়ে খাবার খেত। দেখ, কীভাবে আমি তাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করছি… - সূরা আল-আন'আম ৬:৯৫ - تُؤْفَكُونَ (তোমাদের ফিরিয়ে নেয়া হচ্ছে)
নিশ্চয়ই দানা ও বীজ দানকারী হচ্ছেন আল্লাহ। তিনিই জীবন্তকে প্রাণহীন থেকে বের করেন এবং তিনিই প্রাণহীনকে জীবন্ত হতে নিগর্তকারী; তিনিইতো আল্লাহ, তাহলে তোমরা কোথায় যাচ্ছো? - সূরা আল-আ'রাফ ৭:১১৭ - يَأْفِكُونَ (তারা কৃত্রিম সৃষ্টি করে)
আমি মূসার নিকট এই প্রত্যাদেশ পাঠালাম, তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ কর। মূসা তা নিক্ষেপ করলে ওটা (এক বিরাট অজগর হয়ে) সহসা ওদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল। - সূরা আত-তাওবাহ ৯:৩০ - يُؤْفَكُونَ (তাদের ফিরিয়ে নেয়া হচ্ছে)
ইয়াহুদীরা বলেঃ উযায়ের আল্লাহর পুত্র এবং নাসারারা বলেঃ মাসীহ্ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা মাত্র (বাস্তবে তা কিছুই নয়), তারাতো তাদের মতই কথা বলছে যারা তাদের পূর্বে… - সূরা ইউনুস ১০:৩৪ - تُؤْفَكُونَ (তোমাদের ফিরানো হচ্ছে)
(হে নাবী) তুমি বলঃ তোমাদের (নিরূপিত) শরীকদের মধ্যে এমন কেহ আছে কি যে প্রথমবারও সৃষ্টি করে এবং পুনরাবর্তন করতে পারে? তুমি বলে দাওঃ আল্লাহই প্রথমবারও সৃষ্টি করেন, অতঃপর… - সূরা আশ-শু'আরা ২৬:৪৫ - يَأْفِكُونَ (তারা মিথ্যা সৃষ্টি করে)
অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল; সহসা ওটা তাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করতে লাগল। - সূরা আল-'আনকাবূত ২৯:৬১ - يُؤْفَكُونَ (ফিরানো হচ্ছে তাদেরকে)
যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করঃ কে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চাঁদ-সূর্যকে নিয়ন্ত্রণ করছেন? তারা অবশ্যই বলবেঃ আল্লাহ! তাহলে তারা কোথায় ফিরে যাচ্ছে? - সূরা আর-রুম ৩০:৫৫ - يُؤْفَكُونَ (তাদেরকে পথভ্রষ্ট করা হবে)
যেদিন কিয়ামাত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা এক ঘন্টার বেশি (দুনিয়ায়) অবস্থান করেনি। এভাবেই তারা সত্যভ্রষ্ট হত। - সূরা ফাত্বির ৩৫:৩ - تُؤْفَكُونَ (তোমাদের ফিরানো হচ্ছে)
হে মানুষ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ছাড়া কি কোন স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমন্ডলী ও পৃথিবী হতে রিয্ক দান করে? তিনি ছাড়া কোন মা‘বূদ নেই। সুতরাং… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৬২ - تُؤْفَكُونَ (তোমাদের ফিরানো হচ্ছে)
তিনিই আল্লাহ তোমাদের রাব্ব, সব কিছুর স্রষ্টা; তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই; সুতরাং তোমরা কিভাবে বিপথগামী হচ্ছ? - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৬৩ - يُؤْفَكُ (ফিরানো হয়েছে)
এভাবেই বিপথগামী হয় তারা যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে। - সূরা আয-যুখরুফ ৪৩:৮৭ - يُؤْفَكُونَ (তাদের ফিরানো হচ্ছে)
তুমি যদি তাদেরকে জিজ্ঞেস কর, কে তাদেরকে সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই বলবেঃ আল্লাহ! তবুও তারা কোথায় ফিরে যাচ্ছে?