শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › أَفْـِٔدَةُ
أَفْـِٔدَةُ - শব্দের অর্থ: (তাদের) অন্তর
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-আন'আম ৬:১১০ - أَفْـِٔدَتَهُمْ (অন্তরগুলোকে তাদের)
আর যেহেতু তারা প্রথমবার ঈমান আনেনি, এর ফলে তাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াতে ছেড়ে দিব। - সূরা আল-আন'আম ৬:১১৩ - أَفْـِٔدَةُ ((তাদের) অন্তর)
যারা পরকালের প্রতি ঈমান রাখেনা তাদের অন্তরকে ঐ দিকে অনুরক্ত হতে দাও; এবং তারা যেন তাতে সন্তুষ্ট থাকে, আর তারা যেসব কাজ করে তা যেন তারা আরও করতে থাকে। - সূরা হুদ ১১:১২০ - فُؤَادَكَ ۚ (তোমার হৃদয়কে)
রাসূলদের ঐ সব বৃত্তান্ত আমি তোমার কাছে বর্ণনা করছি, যদ্দারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মু’মিনদের জন্য এসেছে উপদেশ ও সাবধানবাণী। - সূরা ইবরাহীম ১৪:৩৭ - أَفْـِٔدَةًۭ (অন্তরসমূহ)
হে আমাদের রাব্ব! আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র গৃহের নিকট। হে আমাদের রাব্ব! এ জন্য যে, তারা যেন সালাত কায়েম করে; সুতরাং আপনি কিছু… - সূরা ইবরাহীম ১৪:৪৩ - وَأَفْـِٔدَتُهُمْ (এবং তাদের অন্তরগুলো (হবে))
ভীতি বিহবল চিত্তে (আকাশের দিকে চেয়ে) ছুটাছুটি করবে। নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবেনা এবং তাদের অন্তর হবে শূন্য। - সূরা আন্-নাহল ১৬:৭৮ - وَٱلْأَفْـِٔدَةَ ۙ (এবং হৃদয়সমূহ)
আর আল্লাহ তোমাদেরকে নির্গত করেছেন তোমাদের মাতৃগর্ভ হতে এমন অবস্থায় যে, তোমরা কিছুই জানতেনা, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা… - সূরা বানী ইসরাঈল ১৭:৩৬ - وَٱلْفُؤَادَ (ও অন্তর)
যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়োনা। কর্ণ, চক্ষু, হৃদয় - ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। - সূরা আল-মু’মিনুন ২৩:৭৮ - وَٱلْأَفْـِٔدَةَ ۚ (হৃদয়)
তিনিই তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক। - সূরা আল-ফুরক্বান ২৫:৩২ - فُؤَادَكَ ۖ (তোমার অন্তরকে)
কাফিরেরা বলেঃ সমগ্র কুরআন তার নিকট একবারেই অবতীর্ণ হলনা কেন? এভাবেই অবতীর্ণ করেছি, যাতে তোমার হৃদয় ওর দ্বারা মযবূত হয় এবং তা সম্পূর্ণ রুপে আস্তে আস্তে আত্মস্থ করতে পার। - সূরা আল-কাসাস ২৮:১০ - فُؤَادُ (অন্তর)
মূসা-জননীর হৃদয় অস্থির হয়ে পড়েছিল; যাতে সে আস্থাশীল হয় তজ্জন্য আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয়তো প্রকাশ করেই দিত। - সূরা আস-সাজদাহ ৩২:৯ - وَٱلْأَفْـِٔدَةَ ۚ (ও অন্তরসমূহ)
পরে তিনি ওকে করেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রুহ্ তাঁর নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ; তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাক। - সূরা আল-আহকাফ ৪৬:২৬ - وَأَفْـِٔدَةًۭ (ও হৃদয়)
আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম, তোমাদেরকে তা দেইনি; আমি তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়; কিন্তু ঐ কান, চোখ ও হৃদয় তাদের কোন কাজে আসেনি; কেননা তারা আল্লাহর…