শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › قَدَّرَ
قَدَّرَ - শব্দের অর্থ: সে সিদ্ধান্ত নিল
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা ইউনুস ১০:৫ - وَقَدَّرَهُۥ (ও তার জন্যে নির্দিষ্ট করেছেন)
আল্লাহ এমন, যিনি সূর্যকে দীপ্তিমান এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং ওর (গতির) জন্য মানযিলসমূহ নির্ধারিত করেছেন যাতে তোমরা বছরসমূহের সংখ্যা ও হিসাব জানতে পার; আল্লাহ এসব… - সূরা আল-হিজর ১৫:৬০ - قَدَّرْنَآ ۙ (আমরা স্থির করেছি)
কিন্তু তার স্ত্রীকে নয়; আমরা স্থির করেছি যে, সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। - সূরা আল-ফুরক্বান ২৫:২ - فَقَدَّرَهُۥ (অতঃপর তা পরিমিত করেছেন)
যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী; তিনি কোন সন্তান গ্রহণ করেননি; সার্বভৌমত্বে তাঁর কোন অংশীদার নেই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত… - সূরা আন্-নামাল ২৭:৫৭ - قَدَّرْنَـٰهَا (আমরা সাব্যস্ত করেছিলাম তাকে)
অতঃপর তাকে ও তার পরিজনবর্গকে আমি উদ্ধার করলাম, তার স্ত্রী ব্যতীত, তাকে করেছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। - সূরা সাবা ৩৪:১১ - وَقَدِّرْ (ও পরিমাণ রক্ষা করো)
(এই আদেশ করে) ‘তুমি পূর্ণ মাপের বর্ম তৈরী কর, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর এবং তোমরা সৎ কাজ কর’, তোমরা যা কিছু কর আমি ওর সম্যক দ্রষ্টা। - সূরা সাবা ৩৪:১৮ - وَقَدَّرْنَا (এবং পরিমাণ মতো রেখেছিলাম আমরা)
তাদের এবং যে সব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেইগুলির অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ঐ সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং… - সূরা ইয়া-সীন ৩৬:৩৯ - قَدَّرْنَـٰهُ (তার আমরা নির্দিষ্ট করেছি)
এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মানযিল, অবশেষে ওটা শুষ্ক বক্র পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:১০ - وَقَدَّرَ (এবং নির্ধারণ করেছেন)
তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনে ব্যবস্থা করেছেন খাদ্যের - সমভাবে, যাঞ্চাকারীদের জন্য। - সূরা আল-ওয়াকিয়া ৫৬:৬০ - قَدَّرْنَا (নির্ধারণ করেছি)
আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই – - সূরা আল-মুযযাম্মিল ৭৩:২০ - يُقَدِّرُ (নির্ধারণ করেন)
তোমার রাব্বতো জানেন যে, তুমি জাগরণ কর কখনও রাতের প্রায় দুই তৃতীয়াংশ, অর্ধাংশ ও এক-তৃতীয়াংশ এবং জাগে তোমার সংগে যারা আছে তাদের একটি দলও এবং আল্লাহই নির্ধারণ করেন দিন ও… - সূরা আল-মুদ্দাস্সির ৭৪:১৮ - وَقَدَّرَ (এবং সে সিদ্ধান্ত নিল)
সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল। - সূরা আল-মুদ্দাস্সির ৭৪:১৯ - قَدَّرَ (সে সিদ্ধান্ত নিল)
অভিশপ্ত হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্রহণ করল!