শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَلْقَ
يَلْقَ - শব্দের অর্থ: অর্জন করবে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১৪ - لَقُوا۟ (তারা মিলিত হয়)
এবং যখন তারা মু’মিনদের সাথে মিলিত হয় তখন তারা বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি; এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয় তখন বলেঃ আমরা তোমাদের সঙ্গেই… - সূরা আল-বাকারাহ ২:৭৬ - لَقُوا۟ (তারা মিলে (তাদের সাথে))
যখন তারা মু’মিনদের সাথে মিলিত হয় তখন বলেঃ আমরা ঈমান এনেছি; আর যখন তাদের কেহ কারও (ইয়াহুদীর) নিকট গোপনে যায় তখন তারা বলেঃ তোমরা কি মুসলিমদেরকে এমন কথা বলে দাও যা আল্লাহ… - সূরা আল-'ইমরান ৩:১১৯ - لَقُوكُمْ (তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে)
সাবধান হও - তোমরাই তাদেরকে ভালবাস, অথচ তারা তোমাদেরকে ভালবাসেনা; এবং তোমরা সমস্ত গ্রন্থই বিশ্বাস কর; আর তারা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি… - সূরা আল-'ইমরান ৩:১৪৩ - تَلْقَوْهُ (তার সাক্ষাৎ পেতে)
এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর পূর্বেই ওর সাক্ষাৎ কামনা করছিলে, অনন্তর নিশ্চয়ই তোমরা এখন তা প্রত্যক্ষ করছ তোমাদের নিজেদের চোখে। - সূরা আল-আনফাল ৮:১৫ - لَقِيتُمُ (তোমরা সম্মুখীন হও)
হে ঈমানদারগণ! তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হবে তখন তাদের মুকাবিলা করা হতে কখনোই পৃষ্ঠ প্রদর্শন করবেনা। - সূরা আল-আনফাল ৮:৪৫ - لَقِيتُمْ (তোমরা মোকাবেলা করো)
হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর এবং অবিচল থাকবে যখন কোন দলের সম্মুখীন হও, আশা করা যায় তোমরা সফলকাম হবে। - সূরা আত-তাওবাহ ৯:৭৭ - يَلْقَوْنَهُۥ (তাঁর সাথে সাক্ষাত)
অতঃপর তাদের শাস্তি স্বরূপ আল্লাহ তাদের অন্তরসমূহে নিফাক (সৃষ্টি) করে দিলেন, যা আল্লাহর সামনে হাযির হওয়ার দিন পর্যন্ত স্থায়ী থাকবে এ কারণে যে, তারা আল্লাহর সাথে নিজেদের… - সূরা বানী ইসরাঈল ১৭:১৩ - يَلْقَىٰهُ (তা পাবে সে)
প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গ্রীবালগ্ন করেছি এবং কিয়ামাত দিবসে আমি তার জন্য বের করব এক কিতাব, যা সে পাবে উন্মুক্ত। - সূরা আল-কাহফ ১৮:৬২ - لَقِينَا (আমরা পেয়েছি)
যখন তারা আরও অগ্রসর হল, মূসা তার সংগীকে বললঃ আমাদের প্রাতঃরাশ নিয়ে এসো, আমরাতো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। - সূরা আল-কাহফ ১৮:৭৪ - لَقِيَا (দু'জনে দেখা পেলো)
অতঃপর তারা চলতে লাগল, চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করল; তখন মূসা বললঃ আপনি এক নিস্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই! আপনিতো এক গুরুতর… - সূরা মারইয়াম ১৯:৫৯ - يَلْقَوْنَ (তারা দেখবে)
তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা; তারা সালাত নষ্ট করল ও লালসা পরবশ হল; সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে। - সূরা আল-ফুরক্বান ২৫:৬৮ - يَلْقَ (অর্জন করবে)
এবং তারা আল্লাহর সাথে কোন উপাস্যকে ডাকেনা; আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে তারা হত্যা করেনা এবং ব্যভিচার করেনা; যে এগুলি করে সে শাস্তি ভোগ করবে।