শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَـٰلَيْتَنِى
يَـٰلَيْتَنِى - শব্দের অর্থ: হায় আমার আফসোস
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আন-নিসা ৪:৭৩ - يَـٰلَيْتَنِى (''হায় আফসোস আমার)
পক্ষান্তরে যদি আল্লাহর সন্নিধান হতে তোমাদের উপর অনুগ্রহ, সম্পদ অবতীর্ণ হয় তাহলে এরূপভাবে বলে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনই সম্বন্ধ ছিলনা - হায়! যদি আমিও তাদের সঙ্গী… - সূরা আল-আন'আম ৬:২৭ - يَـٰلَيْتَنَا (হায়! আমাদের দুর্ভোগ)
তুমি যদি তাদের সেই সময়ের অবস্থাটি অবলোকন করতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তখন তারা বলবেঃ হায়! কতই না ভাল হত আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম… - সূরা আল-কাহফ ১৮:৪২ - يَـٰلَيْتَنِى (হায় (যদি))
তার ধন-সম্পদ ধ্বংস হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাতে হাত রেখে আক্ষেপ করতে লাগল, যখন তা ধ্বংস হয়ে গেল। সে বলতে লাগলঃ হায়! আমি যদি কেহকেও আমার রবের সাথে… - সূরা মারইয়াম ১৯:২৩ - يَـٰلَيْتَنِى (হায়! আমার আফসোস)
প্রসব বেদনা তাকে এক খর্জুর বৃক্ষ তলে আশ্রয় নিতে বাধ্য করল; সে বললঃ হায়! এর পূর্বে আমি যদি মরে যেতাম এবং লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম! - সূরা আল-ফুরক্বান ২৫:২৭ - يَـٰلَيْتَنِى (হায়! আমার দুর্ভোগ)
যালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবেঃ হায়! আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম! - সূরা আল-ফুরক্বান ২৫:২৮ - لَيْتَنِى (আমার দুর্ভোগ)
হায় দুর্ভোগ আমার! আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম! - সূরা আল-কাসাস ২৮:৭৯ - يَـٰلَيْتَ (হায়! যদি হতো)
কারূন তার সম্প্রদায়ের সামনে উপস্থিত হয়েছিল জাকজমক সহকারে। যারা পার্থিব জীবন কামনা করত তারা বললঃ আহা! কারূনকে যেরূপ দেয়া হয়েছে আমাদেরকে যদি তা দেয়া হত! প্রকৃতই সে মহা… - সূরা আল-আহযাব ৩৩:৬৬ - يَـٰلَيْتَنَآ (হায়! আমাদের পরিতাপ)
যেদিন তাদের মুখ-মন্ডল আগুনে উলট পালট করা হবে সেদিন তারা বলবেঃ হায়! আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম! - সূরা ইয়া-সীন ৩৬:২৬ - يَـٰلَيْتَ (হায় আফসোস্)
তাকে বলা হলঃ জান্নাতে প্রবেশ কর। সে বলে উঠলঃ হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত – - সূরা আয-যুখরুফ ৪৩:৩৮ - يَـٰلَيْتَ (হায়)
অবশেষে যখন সে আমার নিকট উপস্থিত হবে তখন সে শাইতানকে বলবেঃ হায়! আমার ও তোমার মধ্যে যদি পূর্ব ও পশ্চিমের ব্যবধান থাকত! কত নিকৃষ্ট সহচর সে! - সূরা আল-হাক্বাহ ৬৯:২৫ - يَـٰلَيْتَنِى (আমার আফসোস)
কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবেঃ ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা! - সূরা আল-হাক্বাহ ৬৯:২৭ - يَـٰلَيْتَهَا (হায় তা)
হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!