শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › تَعَـٰلَىٰ
تَعَـٰلَىٰ - শব্দের অর্থ: বহু ঊর্দ্ধে
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-আন'আম ৬:১০০ - وَتَعَـٰلَىٰ (এবং সমুন্নত)
আর এই (অজ্ঞ) লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, অথচ আল্লাহই ঐগুলিকে সৃষ্টি করেছেন, আর না জেনে না বুঝে তারা তাঁর জন্য পুত্র কন্যা রচনা করে; তিনি মহিমান্বিত… - সূরা আল-আ'রাফ ৭:১৯০ - فَتَعَـٰلَى (অথচ বহু ঊর্দ্ধে)
অতঃপর তিনি যখন তাদেরকে সৎ ও সুস্থ সন্তান দান করেন তখন তারা আল্লাহর দেয়া এই দানে অংশী স্থাপন করে, কিন্তু তারা যাকে অংশী করে আল্লাহ তার অনেক উর্ধ্বে। - সূরা ইউনুস ১০:১৮ - وَتَعَـٰلَىٰ (এবং বহু উর্ধ্বে)
আর তারা আল্লাহ ছাড়া এমন বস্তুসমূহের ইবাদাত করে যারা তাদের কোন অপকার করতে পারেনা এবং তাদের কোন উপকারও করতে পারেনা। আর তারা বলে, এরা হচ্ছে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী… - সূরা আন্-নাহল ১৬:১ - وَتَعَـٰلَىٰ (ও বহু ঊর্দ্ধে)
আল্লাহর আদেশ আসবেই; সুতরাং ওটা ত্বরান্বিত করতে চেওনা; তিনি মহিমান্বিত এবং তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে। - সূরা আন্-নাহল ১৬:৩ - تَعَـٰلَىٰ (বহু ঊর্দ্ধে)
তিনি যথাযথভাবে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন; তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে। - সূরা বানী ইসরাঈল ১৭:৪৩ - وَتَعَـٰلَىٰ (ও মহিমাময়)
তিনি পবিত্র, মহিমান্বিত এবং তারা যা বলে তা হতে তিনি বহু উর্ধ্বে। - সূরা ত্ব-হা ২০:১১৪ - فَتَعَـٰلَى (সুতরাং মহান)
আল্লাহ অতি মহান, প্রকৃত অধিপতি। তোমার প্রতি কুরআনের আয়াত সম্পূর্ণ হবার পূর্বে তুমি ত্বরা করনা এবং বলঃ হে আমার রাব্ব! আমার জ্ঞানকে বৃদ্ধি করুন। - সূরা আল-মু’মিনুন ২৩:৯২ - فَتَعَـٰلَىٰ (অতএব তিনি উর্দ্ধে)
তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে। - সূরা আল-মু’মিনুন ২৩:১১৬ - فَتَعَـٰلَى (অতএব মহান শ্রেষ্ঠ)
মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোন মা‘বূদ নেই; সম্মানিত আরশের তিনিই রাব্ব। - সূরা আন্-নামাল ২৭:৬৩ - تَعَـٰلَى (অতি উর্দ্ধে)
কে তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং কে স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন? আল্লাহর সাথে অন্য কোন মা‘বূদ আছে কি? তারা যাকে শরীক… - সূরা আল-কাসাস ২৮:৬৮ - وَتَعَـٰلَىٰ (এবং বহু উর্দ্ধে)
তোমার রাব্ব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন, এতে তাদের কোন ক্ষমতা নেই, আল্লাহ পবিত্র মহান এবং তারা যাকে শরীক করে তা হতে তিনি উর্ধ্বে। - সূরা আর-রুম ৩০:৪০ - وَتَعَـٰلَىٰ (এবং অনেক উর্দ্ধে)
আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে রিয্ক দিয়েছেন; তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে তোমাদেরকে জীবিত করবেন। তোমাদের দেব-দেবীগুলোর এমন কেহ আছে কি, যে এ সবের…