শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › مَدَّ
مَدَّ - শব্দের অর্থ: বিস্তৃত করেছেন
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা আল-বাকারাহ ২:১৫ - وَيَمُدُّهُمْ (এবং তাদের ঢিলদেন)
আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা-বিদ্রুপ করছেন এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন। ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরছে। - সূরা আল-আ'রাফ ৭:২০২ - يَمُدُّونَهُمْ (টেনে নেয় তাদেরকে)
শাইতান যাদের অনুগত সাথী, তারা আরও বিভ্রান্তি ও গুমরাহীর মধ্যে প্রবেশ করে, এ প্রচেষ্টায় তারা আদৌ থেমে থাকেনা। - সূরা আর-রাদ ১৩:৩ - مَدَّ (বিস্তৃত করেছেন)
তিনিই ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়; তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন; এতে অবশ্যই নিদর্শন… - সূরা আল-হিজর ১৫:১৯ - مَدَدْنَـٰهَا (আমরা বিস্তৃত করেছি তা)
পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা স্থাপন করেছি; আমি ওতে প্রত্যেক বস্তু উৎপন্ন করেছি সুপরিমিতভাবে। - সূরা আল-হিজর ১৫:৮৮ - تَمُدَّنَّ (কখনও প্রসারিত করো তুমি)
আমি তাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনও তোমার চক্ষুদ্বয় প্রসারিত করনা; তাদেরকে যা দেয়া হয়েছে সেই জন্য তুমি ক্ষোভ করনা; তুমি মু’মিনদের… - সূরা মারইয়াম ১৯:৭৫ - فَلْيَمْدُدْ (সেক্ষেত্রে অবকাশ দিবেন)
বলঃ যারা বিভ্রান্তিতে আছে, দয়াময় তাদেরকে প্রচুর অবকাশ দিবেন যতক্ষণ না তারা, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হচ্ছে তা প্রত্যক্ষ করবে, তা শাস্তি হোক অথবা কিয়ামাতই হোক; অতঃপর… - সূরা মারইয়াম ১৯:৭৯ - وَنَمُدُّ (এবং বাড়িয়ে দিবো আমরা)
কখনই নয়, তারা যা বলে আমি তা লিখে রাখবো এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। - সূরা ত্ব-হা ২০:১৩১ - تَمُدَّنَّ (প্রসারিত তুমি করো)
তুমি তোমার চক্ষুদ্বয় কখনও প্রসারিত করনা ওর প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসাবে দিয়েছি তদ্বারা তাদেরকে পরীক্ষা করার… - সূরা আল-হাজ্জ ২২:১৫ - فَلْيَمْدُدْ (তাহ'লে সে লম্বা করুক)
যে মনে করে, আল্লাহ কখনই দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেননা, সে আকাশের দিকে রজ্জু প্রলম্বিত করুক এবং এরপর কেটে দিক; অতঃপর দেখুক তার প্রচেষ্টা তাঁর আক্রোশের হেতু দূর করে কি… - সূরা আল-ফুরক্বান ২৫:৪৫ - مَدَّ (তিনি বিস্তার করেছেন)
তুমি কি তোমার রবের প্রতি লক্ষ্য করনা, কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে এটাকে তো স্থির রাখতে পারতেন। অনন্তর আমি সূর্যকে করেছি এর নির্দেশক। - সূরা লুকমান ৩১:২৭ - يَمُدُّهُۥ (বৃদ্ধি করে তাকে)
পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় এবং এই যে সমুদ্র, এর সাথে যদি আরও সাতটি সমুদ্র যুক্ত হয়ে কালি হয় তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবেনা। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। - সূরা ক্বা-ফ ৫০:৭ - مَدَدْنَـٰهَا (তা আমরা বিস্তৃত করেছি)
আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং ওতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ –