শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › ٱلصَّيْحَةُ
ٱلصَّيْحَةُ - শব্দের অর্থ: মহাগর্জন
যেসব আয়াতে এসেছে (প্রথম ১২টি)
- সূরা হুদ ১১:৬৭ - ٱلصَّيْحَةُ (প্রচন্ড শব্দে)
আর সেই যালিমদেরকে এক প্রচন্ড ধ্বনি এসে আক্রমন করল যাতে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। - সূরা হুদ ১১:৯৪ - ٱلصَّيْحَةُ (মহাগর্জন)
(আল্লাহ বলেন) আর যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি মুক্তি দিলাম শু‘আইবকে, আর যারা তার সাথে ঈমানদার ছিল তাদেরকে নিজ রাহমাতে এবং ঐ যালিমদেরকে আক্রমণ করল এক বিকট গর্জন… - সূরা আল-হিজর ১৫:৭৩ - ٱلصَّيْحَةُ (বিরাট আওয়াজ)
অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ তাদেরকে আঘাত করল। - সূরা আল-হিজর ১৫:৮৩ - ٱلصَّيْحَةُ (বিকট শব্দে)
অতঃপর প্রভাতকালে মহানাদ তাদেরকে আঘাত করল। - সূরা আল-মু’মিনুন ২৩:৪১ - ٱلصَّيْحَةُ (এক মহাগর্জন)
অতঃপর সত্য সত্যই এক বিকট শব্দ তাদেরকে আঘাত করল এবং আমি তাদেরকে তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম; সুতরাং ধ্বংস হয়ে গেল যালিম সম্প্রদায়। - সূরা আল-'আনকাবূত ২৯:৪০ - ٱلصَّيْحَةُ (মহাগর্জন)
তাদের প্রত্যেককেই তাদের অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম; তাদের কারও প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচন্ড ঝটিকা, তাদের কেহকে আঘাত করেছিল মহানাদ, কেহকে আমি প্রোথিত করেছিলাম… - সূরা ইয়া-সীন ৩৬:২৯ - صَيْحَةًۭ (মহাগর্জন)
ওটা ছিল শুধুমাত্র এক মহানাদ। ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল। - সূরা ইয়া-সীন ৩৬:৪৯ - صَيْحَةًۭ (মহাগর্জনের)
এরাতো অপেক্ষায় আছে এক মহানাদের যা এদেরকে আঘাত করবে এদের বাক বিতন্ডা কালে। - সূরা ইয়া-সীন ৩৬:৫৩ - صَيْحَةًۭ (মহাগর্জন)
এটা হবে শুধুমাত্র এক মহানাদ; তখনই তাদের সকলকে উপস্থিত করা হবে আমার সম্মুখে। - সূরা সোয়াদ ৩৮:১৫ - صَيْحَةًۭ (মহা গর্জনের)
তারাতো অপেক্ষা করছে একটি মাত্র প্রচন্ড নিনাদের যাতে কোন বিরাম থাকবেনা। - সূরা ক্বা-ফ ৫০:৪২ - ٱلصَّيْحَةَ (মহাগর্জন)
যেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে মহানাদ, সেই দিনই পুনরুত্থান দিন। - সূরা আল-কামার ৫৪:৩১ - صَيْحَةًۭ (প্রচণ্ড গর্জন)
আমি তাদেরকে আঘাত হেনেছিলাম এক মহানাদ দ্বারা; ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারী বিখন্ডিত শুস্ক শাখা-প্রশাখার ন্যায়।