শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › يَجْحَدُ
يَجْحَدُ - শব্দের অর্থ: অস্বীকার করে (অন্য কেউ)
যেসব আয়াতে এসেছে
- সূরা আল-আন'আম ৬:৩৩ - يَجْحَدُونَ (অস্বীকার করেছে)
তাদের কথাবার্তায় তোমার যে দুঃখ ও মনঃকষ্ট হয় তা আমি খুব ভালভাবেই জানি, তারা শুধুমাত্র তোমাকেই মিথ্যা প্রতিপন্ন করছেনা, বরং এই পাপিষ্ঠ যালিমরা আল্লাহর আয়াতসমূহকেও অস্বীকার… - সূরা আল-আ'রাফ ৭:৫১ - يَجْحَدُونَ (তারা অস্বীকার করতো)
তারা নিজেদের দীনকে ক্রীড়া-কৌতুকের বস্তুতে পরিণত করেছিল এবং পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। সুতরাং আজ আমি তাদেরকে তেমনিভাবে ভুলে থাকব যেমনিভাবে তারা এই দিনের… - সূরা হুদ ১১:৫৯ - جَحَدُوا۟ (অস্বীকার করেছিল)
আর তারা ছিল ‘আদ সম্প্রদায়. যারা নিজের রবের নিদর্শনগুলিকে অস্বীকার করল এবং রাসূলদেরকে অমান্য করল, পক্ষান্তরে তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ অনুসরণ করত। - সূরা আন্-নাহল ১৬:৭১ - يَجْحَدُونَ (তারা অস্বীকার করে)
আল্লাহ জীবনোপকরণে তোমাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে নিজেদের জীবনোপকরণ হতে এমন কিছু দেয়না… - সূরা আন্-নামাল ২৭:১৪ - وَجَحَدُوا۟ (এবং তারা প্রত্যাখ্যান করলো)
তারা অন্যায় ও উদ্ধতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর ঐগুলিকে সত্য বলে গ্রহণ করেছিল। দেখ, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল! - সূরা আল-'আনকাবূত ২৯:৪৭ - يَجْحَدُ (অস্বীকার করে (অন্য কেউ))
এভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি এবং যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা এতে বিশ্বাস করে এবং এদেরও (মাক্কাবাসী) কেহ কেহ এতে বিশ্বাস করে। শুধু কাফিরেরাই আমার… - সূরা আল-'আনকাবূত ২৯:৪৯ - يَجْحَدُ (অস্বীকার করে (অন্য কেউ))
বস্তুতঃ যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন। শুধু যালিমরাই আমার নিদর্শন অস্বীকার করে। - সূরা লুকমান ৩১:৩২ - يَجْحَدُ (অস্বীকার করে (আর কেউ))
যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মত তখন তারা আল্লাহকে ডাকে বিশুদ্ধ চিত্তে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন তাদের কেহ কেহ সরল পথে থাকে। শুধু… - সূরা আল-মু'মিন বা গাফির ৪০:৬৩ - يَجْحَدُونَ (অস্বীকার করতো)
এভাবেই বিপথগামী হয় তারা যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে। - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:১৫ - يَجْحَدُونَ (অস্বীকার করতো)
আর ‘আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতঃ আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তাহলে লক্ষ্য করেনি, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি… - সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত ৪১:২৮ - يَجْحَدُونَ (অস্বীকার করতো)
জাহান্নাম; এটাই আল্লাহর শত্রুদের পরিণাম; সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনাবলী অস্বীকৃতির প্রতিফল স্বরূপ। - সূরা আল-আহকাফ ৪৬:২৬ - يَجْحَدُونَ (তারা অস্বীকার)
আমি তাদেরকে যে প্রতিষ্ঠা দিয়েছিলাম, তোমাদেরকে তা দেইনি; আমি তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়; কিন্তু ঐ কান, চোখ ও হৃদয় তাদের কোন কাজে আসেনি; কেননা তারা আল্লাহর…