শব্দে শব্দে কুরআন › একটা শব্দ, পুরো কুরআনে › كَفُورٌۭ
كَفُورٌۭ - শব্দের অর্থ: অকৃতজ্ঞ (হয়)
যেসব আয়াতে এসেছে
- সূরা হুদ ১১:৯ - كَفُورٌۭ (অকৃতজ্ঞ (হয়))
আমি যদি মানুষকে আমার পক্ষ হতে করুণার স্বাদ গ্রহণ করাই, অতঃপর তার রাশ টেনে ধরি তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে যায়। - সূরা বানী ইসরাঈল ১৭:২৭ - كَفُورًۭا (বড়ই অকৃতজ্ঞ)
নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শাইতানের ভাই এবং শাইতান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। - সূরা বানী ইসরাঈল ১৭:৬৭ - كَفُورًا (বড়ই অকৃতজ্ঞ)
সমুদ্রে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করে তখন শুধু তিনি ছাড়া অপর যাদেরকে তোমরা আহবান কর তারা তোমাদের মন হতে উধাও হয়ে যায়। অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তোমাদেরকে উদ্ধার করেন… - সূরা আল-হাজ্জ ২২:৩৮ - كَفُورٍ (অকৃতজ্ঞকে)
আল্লাহ রক্ষা করেন মু’মিনদেরকে। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেননা। - সূরা আল-হাজ্জ ২২:৬৬ - لَكَفُورٌۭ (অবশ্যই অকৃতজ্ঞ বড়)
এবং তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন। মানুষতো অতি মাত্রায় অকৃতজ্ঞ। - সূরা লুকমান ৩১:৩২ - كَفُورٍۢ (অকৃতজ্ঞ)
যখন তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে মেঘচ্ছায়ার মত তখন তারা আল্লাহকে ডাকে বিশুদ্ধ চিত্তে। কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছান তখন তাদের কেহ কেহ সরল পথে থাকে। শুধু… - সূরা সাবা ৩৪:১৭ - ٱلْكَفُورَ (অকৃতজ্ঞকে)
আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম তাদের কুফরীর কারণে। আমি কৃতঘ্ন ব্যতীত আর কেহকেও এমন শাস্তি দিইনা। - সূরা ফাত্বির ৩৫:৩৬ - كَفُورٍۢ (অকৃতজ্ঞকে)
কিন্তু যারা কুফরী করে তাদের জন্য আছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যুর আদেশ দেয়া হবেনা যে, তারা মরবে এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবেনা। এভাবে আমি প্রত্যেক… - সূরা আশ-শুরা ৪২:৪৮ - كَفُورٌۭ (অকৃতজ্ঞ হয়)
তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমাকেতো আমি তাদের রক্ষক করে পাঠাইনি। তোমার কাজতো শুধু প্রচার করে যাওয়া। আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয় এবং যখন… - সূরা আয-যুখরুফ ৪৩:১৫ - لَكَفُورٌۭ (অকৃতজ্ঞ অবশ্যই)
তারা তাঁর বান্দাদের মধ্য হতে তাঁর অংশ সাব্যস্ত করেছে। মানুষতো স্পষ্টই অকৃতজ্ঞ। - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:৩ - كَفُورًا (অকৃতজ্ঞ হবে)
আমি তাকে পথের নির্দেশ দিয়েছি; হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। - সূরা আদ-দাহ্র বা আল-ইনসান ৭৬:২৪ - كَفُورًۭا (কাফির)
সুতরাং ধৈর্যের সাথে তোমার রবের নির্দেশের প্রতীক্ষা কর এবং তাদের মধ্য কোনো পাপীষ্ঠ অথবা কাফিরের আনুগত্য করনা।